সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ সম্পন্ন বাবুগঞ্জে নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি গৃহবধূ আসমার। খুলনায় ৩ হাজার ৯৫৮ ইয়াবাসহ মোরেলগঞ্জের দম্পতিসহ গ্রেপ্তার ৪ রাজাপুরে ২২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চড়া দামে পচা মাছ বিক্রি।  রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা  বরিশালে বাজারের জায়গা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ স্বভাব নিয়ে রফিকুল ইসলাম জামালের কঠোর সমালোচনা ও ফেসবুক পোস্ট ভাইরাল বরিশালে স্বাস্থ্য বিভাগের মূল্যায়ন সভা অনুষ্ঠিত: টিকাদান ও ডিজিটাল স্বাস্থ্যসেবা জোর দেওয়ার তাগিদ টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক জীবননগর বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

কারাগারে ছেলে, খাওয়া-ঘুম ছেড়ে ভেঙে পড়েছেন শাহরুখ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১ ১৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদতরীতে মাদক-পার্টিতে অংশ নিয়েছিলেন শাহরুখপুত্র আরিয়ান। সেখান থেকে ৩ অক্টোবর তাকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। তারকাপুত্র বলে এনসিবির কাছে কোনো ছাড় পেলেন না শাহরুখের ছেলে আরিয়ান খান।

কয়েক দফা রিমান্ড শেষে আরিয়ানকে ১৪ দিনের জেল দিয়েছে মুম্বাই মেট্রোপলিটন আদালত। গতকাল শুক্রবার (৮ অক্টোবর) এই মামলার শুনানি হয়। সেখানে আরিয়ান তার আইনজীবী সতীশ মানেশিন্ডের মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরেন। তবে সেই বক্তব্যে সন্তুষ্ট হতে পারেনি আদালত। আরিয়ানকে ১৪ দিনের কারাবাসের দণ্ড দেয়া হয়েছে।

ছেলের জেল হওয়ায় ভেঙে পড়েছেন বলিউডের কিং খান শাহরুখ। ভারতীয় বেশকিছু গণমাধ্যম এমনটাই দাবি করছে।

আরিয়ান এনসিবির হাতে আটক হওয়ার পর থেকেই শাহরুখ দুশ্চিন্তায় রয়েছেন। খাওয়া দাওয়া করতে পারছেন না ঠিকমতো। এমনকি ঘুমাতেও পারছেন না।

দীর্ঘ বিরতির পর সম্প্রতি ছন্দে ফিরেছিলেন নতুন কয়টি ছবিতে যুক্ত হয়ে। শুটিংও শুরু করেছিলেন। কিন্তু ছেলে আটক হওয়ার পর সবই ভেস্তে গেছে। স্বাভাবিক জীবনযাপনটাও হারিয়ে গেছে শাহরুখের কাছে।

ছেলের জামিনের আবেদন বারবার খারিজ করা হচ্ছে দেখে হতাশ হচ্ছেন তিনি। তবে এখনো এসব নিয়ে মুখ খুলছেন না শাহরুখ।

তাকে নিয়ে দুশ্চিন্তায় আছেন বলিউডের তার অনেক সহকর্মী। সালমান, কাজল, রানী মুখার্জীরা তাকে ফোনে শক্ত থাকার পরামর্শ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কারাগারে ছেলে, খাওয়া-ঘুম ছেড়ে ভেঙে পড়েছেন শাহরুখ

আপডেট সময় : ১০:৩০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১