সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ সম্পন্ন বাবুগঞ্জে নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি গৃহবধূ আসমার। খুলনায় ৩ হাজার ৯৫৮ ইয়াবাসহ মোরেলগঞ্জের দম্পতিসহ গ্রেপ্তার ৪ রাজাপুরে ২২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চড়া দামে পচা মাছ বিক্রি।  রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা  বরিশালে বাজারের জায়গা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ স্বভাব নিয়ে রফিকুল ইসলাম জামালের কঠোর সমালোচনা ও ফেসবুক পোস্ট ভাইরাল বরিশালে স্বাস্থ্য বিভাগের মূল্যায়ন সভা অনুষ্ঠিত: টিকাদান ও ডিজিটাল স্বাস্থ্যসেবা জোর দেওয়ার তাগিদ টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক জীবননগর বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

কারামুক্ত হলেন পরীমনি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১ ১৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

অবশেষে কারামুক্ত হলেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি। মাদক মামলায় গ্রেপ্তার হয়ে ১৮ দিন কারাভোগের পর তিনি ছাড়া পেলেন। বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ২১ মিনিটে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর কাছে তাকে হস্তান্তর করেছেন কাশিমপুর কারা কর্তৃপক্ষ।

কারাফটক থেকে একটি সাদা গাড়িতে করে বের হতে দেখা যায় পরীমনিকে। এ সময় তিনি সাদা পোশাকে ছিলেন। কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেল সুপার হালিমা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) সৈয়দ শাহ শরীফ জানান, আদালত থেকে পরীমনির জামিনের কাগজপত্র মঙ্গলবার রাতে কারাগারে এসে পৌঁছায়। পরে আদালতের কাগজপত্র যাচাই-বাছাই শেষে পরীমনিকে বুধবার সকাল সাড়ে ৯টায় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার দুপুরে পরীমনির জামিনের আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। নারী, অভিনেত্রী ও অসুস্থতা বিবেচনায় ৫০ হাজার টাকা মুচলেকায় পরীমনির জামিন মঞ্জুর করেন আদালত। কিন্তু গতকাল তার জামিনের কাগজপত্র কারাগারে না পৌঁছায় মুক্তি দেয়নি কারা কর্তৃপক্ষ।

এ বিষয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেল সুপার হালিমা খাতুন জানিয়েছিলেন, লকআপে ঢোকানোর আগে কাগজপত্র না পাওয়ায় আসামিকে কারাগার থেকে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। নিয়ম অনুযায়ী বুধবার সকালে মুক্তি পাবেন পরীমনি।

গত ৪ আগস্ট পরীমনিকে তার বনানীর বাসা থেকে বিপুল মদ ও মাদকসহ আটক করে র‌্যাব। ওই দিনই নায়িকার নামে বনানী থানায় মাদক আইনে একটি মামলা হয়। মামলার তদন্তভার যায় সিআইডির হাতে। এরপর ৫ আগস্ট পরীমনিকে আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য তার সাত দিনের রিমান্ড চায় সিআইডি। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে।

সেই রিমান্ড শেষে গত ১০ আগস্ট পরীমনিকে ফের আদালতে তোলা হয়। সেদিন রাষ্ট্রপক্ষের আইনজীবী তাকে আরও পাঁচ দিনের রিমান্ডে চায়, অন্যদিকে পরীমনির আইনজীবী তার জামিন আবেদন করে। উভয়পক্ষের শুনানি শেষে নায়িকাকে আরও দুই দিনের রিমান্ডে পাঠায় আদালত।

সেই দুই দিনের রিমান্ড শেষে গত ১৩ আগস্ট তৃতীয় দফায় আদালতে তোলা হয় পরীমনিকে। এদিনও নায়িকার জামিন আবেদন করেন তার আইনজীবী। সেই আবেদন খারিজ করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। সেদিন বিকালেই পরীমনিকে নিয়ে যাওয়া হয় কাশিমপুর কারাগারে। রাখা হয় মহিলা ওয়ার্ডে। সেই থেকে গত ১৮ দিন কারাবন্দি ছিলেন পরীমনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কারামুক্ত হলেন পরীমনি।

আপডেট সময় : ০৫:৩৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১