সংবাদ শিরোনাম ::
বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ভারতের বেশিরভাগ রাজ্যেই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১ ১৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক
করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কয়েক ধাপে টালমাটাল অবস্থা ছিল ভারতের। করোনার তৃতীয় ধাপে সবচেয়ে বেশি নাজুক পরিস্থিতি ছিল দেশটিতে। এখন অনেকটা স্থিতিশীল হলেও দৈনিক সংক্রমণ ৪০ হাজারের ঘরে ওঠানামা করছে।

করোনায় অর্থনীতির পাশাপাশি ধাক্কা খেয়েছে দেশটির শিক্ষাখাতও। মহামারির জেরে ভারতে টানা দেড় বছর ধরে বন্ধ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। এর প্রভাব কাটাতে করোনা মহামারির মধ্যেও মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে ভারতের বেশিরভাগ রাজ্যের সরকার।

এরই মধ্যে স্কুল খোলা শুরু হয়েছে কোথাও কোথাও। সরাসরি ক্লাসে উপস্থিত হওয়ার নির্দেশনাও দেয়া হয়েছে অনেক জায়গায়। অনলাইনেও চলবে ক্লাস-পরীক্ষা। তবে টিকা নিলেও মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি।

যেসব রাজ্য স্কুল খুলেছে সেগুলো হচ্ছে পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, ছত্তিশগড়, ঝাড়খন্ড। এসব রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান ২ আগস্ট থেকে খুলে দেয়া হয়েছে। এর আগে ১৫ জুলাই গুজরাট ও মহারাষ্ট্র এবং ১৬ জুলাই হরিয়ানার স্কুলগুলো খুলে দেয়া হয়। গত ৭ আগস্ট বিহারে এবং ৯ আগস্ট অর্থাৎ সোমবার স্কুল খোলে দিল্লিতে।

আগামী ১৬ আগস্ট স্কুল খুলছে উত্তর প্রদেশ ও অন্ধ্রপ্রদেশে। আর কর্নাটকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে আগামী ২৩ আগস্ট। তামিলনাড়ুতে স্কুল খুলবে আাগামী ১ সেপ্টেম্বর।

অবশ্য পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, কেরালা, জম্মু-কাশ্মীর, রাজস্থানসহ কিছু রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে, করোনা সংক্রমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন কোটি ১৯ লাখ ৬৯ হাজার ৫৮৮ জন। মারা গেছেন চার লাখ ২৮ হাজার ৩৩৯ জন। আর সুস্থ হয়েছেন তিন কোটি ১১ লাখ ৩১ হাজার ৯২২ জন।

সূত্র: ইন্ডিয়া টুডে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতের বেশিরভাগ রাজ্যেই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান।

আপডেট সময় : ১২:১৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১