সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

উজিরপুরে জমির বিরোধে বীর মুক্তিযোদ্ধাকে নৃশংস কুপিয়ে হত্যা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১ ৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: বরিশালের উজিরপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দেলোয়ার হোসেন তালুকদার(৭০) নামের ৭১”র রণাঙ্গনের এক বীর মুক্তিযোদ্ধাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় হামলায় গুরতর আহত তার তিন ছেলেসহ ৪জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার আটিপাড়া এলাকায় ২৯ জুলাই বৃহস্পতিবার সকালে এই নৃশংস ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন, নিহত মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদারের তিন ছেলে জুয়েল, সোহাগ ও বিপ্লব এবং স্বজন রোজিনা। নিহত মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদারের মামাতো ভাই শফিকুল ইসলাম জানান, ‘দীর্ঘদিন ধরে প্রতিবেশী সিপাই বংশের লোকজনের সঙ্গে দেলোয়ারের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ২৯ জুলাই বৃহস্পতিবার সকালে জমিতে ধান লাগানো নিয়ে নতুন করে দ্বন্দ্বের জেরে সিপাই বংশের ৮ থেকে ১০ জন দেলোয়ারের পরিবারের ওপর দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান। তিনি আরও জানান, এ সময় দেলোয়ারসহ পাঁচজনকে এলোপাতারি কুপিয়ে জখম করেন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টা ৫০ মিনিটে দেলোয়ার হোসেন মারা যান। এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানার ওসি আলী আরশাদ বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। বরিশাল শেবাচিম হাসপাতালে নিহতের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে সকাল থেকেই পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উজিরপুরে জমির বিরোধে বীর মুক্তিযোদ্ধাকে নৃশংস কুপিয়ে হত্যা।

আপডেট সময় : ০৬:৩৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১