সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

বরিশাল নগরীতে সাংবাদিক পরিচয়দানকারী ইয়াবাসহ আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৫:০৫ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯ ৪২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদন বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ সাংবাদিক পরিচয়দানকারী এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এয়ারপোর্ট থানার এসআই মাইনুল তাকে আটক করেন।

এ সময় তার কাছ থেকে ৫পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসআই মাইনুল জানান, আটককৃত এমএম শরিফুল আলম তুহিন (৪৩) কে নথুল্লাবাদস্থ কস্তুরী হোটেলের সামনে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় আটককৃত তুহিন নিজেকে বরিশালের একটি স্থানীয় পত্রিকার বার্তা সম্পাদক পরিচয় দিয়ে পুলিশকে উল্টাপাল্টা কথা বলেন। পরে তার দেহ তল্লাশী করে তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তিনি বলেন, তুহিনের কাছ থেকে ৪টি পত্রিকার পরিচয়পত্র পাওয়া যায়।

এছাড়া তার নিজের নামে বাংলাদেশ তাঁতীলীগের সিলেট মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি হিসেবে একটি ভিজিটিং কার্ডও পাওয়া যায়। আটককৃত তুহিন ২২নং ওয়ার্ডের কাজীপাড়ার বাসিন্দা মোঃ শাহআলমের ছেলে। কথিত সাংবাদিক নিজেকে স্থানীয় একটি পত্রিকার বার্তা সম্পাদক ও “দৈনিক সুদিন” পত্রিকার বরিশাল জেলা প্রতিনিধি এবং বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক পরিচয় দেন। এসআই মাইনুলের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন এএসআই মোঃ আঃ আউয়াল, এএসআই মিজান, এএসআই রাজ্জাক ও এএসআই জব্বার।

এ ঘটনায় তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ-বিন-আলম জানান, মূলত পত্রিকার সাংবাদিক পরিচয়ে আটককৃত তুহিন মাদক ব্যবসা করতো। পাশাপাশি বিভিন্ন সময় প্রতারণাও করতো তুহিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল নগরীতে সাংবাদিক পরিচয়দানকারী ইয়াবাসহ আটক

আপডেট সময় : ০৫:৫৫:০৫ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯