সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

কাজের টাকা না দেয়ায় মালিকের পৌনে ৬ কোটির বাড়ি গুঁড়িয়ে দিলেন মিস্ত্রি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১ ১৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বাড়ি তৈরির কাজ করিয়েও পুরো টাকা না দেওয়ায় শাস্তি পেলেন জে কুর্জি নামের এক বাড়িওয়ালা। মাত্র ৪ লাখ টাকার জন্য প্রায় পৌনে ৬ কোটি টাকার সম্পত্তি ধ্বংস হলো তার!

জানা গেছে, ইংল্যান্ডের লেস্টারের স্টোনিগেটের ৪০ বছর বয়সী বাসিন্দা কুর্জি। সম্প্রতি এই এলাকাতেই একটি বাড়ি কিনেছিলেন তিনি। তারপর সেটিকে বাসযোগ্য করার জন্য খরচ করেছেন প্রায় পাঁচ কোটি টাকা।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে বাড়িটির কাজ শুরু হয়। বাড়িটির দোতলার সঙ্গে আরও একটি পরিবর্ধিত কাঠামো তৈরি করেন তিনি। পাশাপাশি পুরো বাড়িতেই নতুন করে বিদ্যুৎ সংযোগ, নতুন ছাদ এবং সর্বোপরি গোটা বাড়িকেই পরিবেশ-বান্ধব করে তোলার পরিকল্পনা ছিল তার।

তবে মিস্ত্রির কাজে খুব একটা সন্তুষ্ট ছিলেন না তিনি। কারণ তিনি যেমনটা চেয়েছিলেন তা পুরোপুরি করে দেননি তিনি। এদিকে, মিস্ত্রি তাকে মোটা টাকা বিল ধরিয়ে দিয়েছিলেন। তবে সব টাকা মিটিয়ে দিলেও মিস্ত্রির বিল প্রায় ৪ লাখ টাকা তিনি আটকে দেন। বিবাদের সূত্রপাত এই টাকা নিয়েই।

জে-র সঙ্গে এই টাকা নিয়ে মিস্তির বাকবিতণ্ডা হয় একাধিক বার। জে টাকা দিতে রাজি না হওয়ায় তার সঙ্গে কথা কাটাকাটি ছাড়া মিস্ত্রি আর কিছু করতেও পারছিলেন না। তবে সুযোগ খুঁজছিলেন প্রতিশোধের। সম্প্রতি বাড়ি থেকে ৩০০ কিমি দূরে সপরিবার ছুটি কাটাতে গিয়েছিলেন জে। সেই খবর পেয়েই লোকজন নিয়ে তার ফাঁকা বাড়িতে হানা দেন ওই মিস্ত্রি।

বাড়িতে গিয়ে সুন্দর, সাজানো-গোছানো বাড়িটি তছনছ করে দেন। বাড়ির ছাদ, বর্ধিত অংশ-সহ অনেকটাই ভেঙে দেন তিনি। ৪ লাখ টাকার কারণে তার পৌনে ছয় কোটি টাকার বাড়ি চেহারা পাল্টে যায়। এ খবর জেনে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন জে, তবে তাতে কোনও কাজ হয়নি। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কাজের টাকা না দেয়ায় মালিকের পৌনে ৬ কোটির বাড়ি গুঁড়িয়ে দিলেন মিস্ত্রি।

আপডেট সময় : ১২:৫৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১