সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

আদালতে যাওয়ার পথে আইনজীবীর কাছ থেকে হত্যা মামলার আসামি ‘ছিনতাই//

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১ ১৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরে আদালতে যাওয়ার পথে আইনজীবীর কাছ থেকে রাজু বিশ্বাস ওরফে টুটু (৩৫) নামে এক হত্যা মামলার আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলা জজকোর্টের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, তারা এ বিষয়ে কিছু জানে না। রাজু বিশ্বাস যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের ভ্যানচালক শুকুর আলী হত্যা মামলার একমাত্র আসামি।

রাজু বিশ্বাসের আইনজীবী তাজমিলুর রহমান সরদার স্বপন বলেন, রাজু বিশ্বাস আজ আদালতে আত্মসমর্পণ করতে আমার কাছে এসেছিলেন। ওকালতনামা স্বাক্ষরসহ প্রয়োজনীয় কাগজপত্র তৈরি শেষে আমি তাকে নিয়ে আইনজীবী সমিতি থেকে আদালতে যাচ্ছিলাম। জজকোর্টের সামনের রাস্তায় পৌঁছাতেই একদল লোক আমাদের ঘিরে ধরে। এরপর তারা ধস্তাধস্তি করে জোরপূর্বক রাজু বিশ্বাসকে একটি গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। আমি নিজের পরিচয় দিয়ে তাদের বাধা দেওয়ার চেষ্টা করলেও তারা হুমকি-ধামকি দিয়ে চলে যায়।

তিনি আরও বলেন, আমি আদালতে গিয়ে বিচারককে বিষয়টি অবহিত করেছি। একই সঙ্গে রাজু বিশ্বাসকে উদ্ধারে প্রশাসনের সহায়তা কামনা করছি।

এ বিষয়ে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, আমি আসামি ছিনতাইয়ের কোনো ঘটনা জানি না। পুলিশের কেউ নিয়েছে বলেও জানি না। আমার থানার কেউ এ ধরনের কোনো অভিযান পরিচালনা করেনি।

প্রসঙ্গত, গত ৩ এপ্রিল রাজু বিশ্বাসের ভ্যান-রিকশা মেরামতের দোকানে যান শুকুর আলী নামে এক ব্যক্তি। এরপর তিনি নিজের ভ্যান মেরামত করান। মজুরির ৩০ টাকা কাজ শেষে সন্ধ্যায় ফেরার পথে দেওয়ার কথা বলে শুকুর আলী চলে যান। সন্ধ্যায় ফেরার পথে রাজু বিশ্বাস পাওনা টাকা চায়। এ নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে রাজু বিশ্বাস উত্তেজিত হয়ে হাতে থাকা রেঞ্জ দিয়ে শুকুর আলীর মাথায় আঘাত করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শুকুর আলীর স্ত্রী আনোয়ারা বেগম বাদী হয়ে রাজু বিশ্বাসের নামে মামলা করেন। ঘটনার পর থেকে রাজু বিশ্বাস পলাতক ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আদালতে যাওয়ার পথে আইনজীবীর কাছ থেকে হত্যা মামলার আসামি ‘ছিনতাই//

আপডেট সময় : ০৮:০২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১