সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

স্বামী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে, বাড়ির ছাদে স্ত্রীর মরদেহ//

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১ ১৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতজুড়ে একের পর এক মৃত্যু। নানাভাবে পাশে থাকার আশ্বাস দিচ্ছে সরকার। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরাও অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। তবুও সার্বিক পরিস্থিতি অবসাদগ্রস্ত করে দিচ্ছে অনেককেই।

পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি শহরের ১৫ নম্বর ওয়ার্ডের সার্ফের মোড় এলাকার বাসিন্দা মনিকা নিয়োগী কয়েক দিন আগেই করোনা পরীক্ষা করান। তবে তার রিপোর্ট আসেনি। কিন্তু করোনার উপসর্গ রয়েছে তার শরীরে। সে কারণে তিনি আইসোলেশনেই ছিলেন।

অন্যদিকে তার স্বামী করোনায় আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি রয়েছেন। এলাকাটিকেও কনটেইনমেন্ট জোন হিসাবে কড়াকড়ি করা হয়েছে। এদিকে এসবের মধ্যে শনিবার (১৫ মে) ওই বাড়ির ছাদে ৫৭ বছর বয়সী মনিকা নিয়োগীকে অস্বাভাবিকভাবে পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। তার মুখ থেকে ফেনা বের হচ্ছিল। পাশে পড়েছিল মুড়ি ও ফিনাইলের শিশি।

পুলিশের দাবি, সম্ভবত অবসাদে আত্মহত্যা করেছেন ওই নারী। কিন্তু কিসের থেকে এই অবসাদ? স্বামী করোনায় আক্রান্ত বলে নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও কারণ? গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

তবে অভিজ্ঞমহলের ধারণা করোনার দাপট তো রয়েছেই। এর সঙ্গেই মনের মধ্যে জাঁকিয়ে বসছে নানা ধরনের ভয়। অবসাদও গ্রাস করছে অনেককে। এ ব্যাপারে বাড়ির অন্যদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বামী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে, বাড়ির ছাদে স্ত্রীর মরদেহ//

আপডেট সময় : ০৪:৫৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১