সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

চাঁদ দেখা নিয়ে বিতর্ক পাকিস্তানে, একটি রোজা কাজা করার আহ্বান।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

পাকিস্তানে শাওয়াল মাসের চাঁদ না দেখেই চাঁদ দেখা কমিটি ঈদ পালনের ঘোষণা দিয়েছে বলে দাবি করেছেন দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটির সাবেক চেয়ারম্যান মুফতি মুনিবুর রহমান। একইসঙ্গে দেশটির মুসলমানদের এক দিনের রোজা ও এক দিনের ইতেকাফ কাজা করতে আহ্বান জানিয়েছেন তিনি।

দেশটির সংবাদ মাধ্যম এক্সপ্রেস নিউজ উর্দুর খবরে বলা হয়, বৃহস্পতিবার (১৩ মে) ঈদ জামাতের আগে করা বয়ানে মুফতি মুনিবুর রহমান বলেন, সরকার একটি পুতুল চাঁদ দেখা কমিটি তৈরি করেছে। সরকারের মর্জিমাফিক সব চলতে পারে না।

যখনই মুফতি শিহাবুদ্দীন চাঁদ দেখার ঘোষণা দিলেন, তখন চাঁদ দেখা কমিটিও ঈদের ঘোষণা করল। তারা কোনো কিছুই বিচার করল না।
এর আগে বুধবার রাত ১১টা ৩২ মিনিটে চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দেয় পাকিস্তানের জাতীয় চাঁদ দেখা কমিটি। এর আগে পর্যন্ত সবাইকে অপেক্ষায় রাখা হয়।

এদিকে পাকিস্তানের আবহাওয়া বিভাগ আগেই জানিয়েছিল, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের আকাশে বুধবার চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সন্ধ্যার পর সাক্কুর, লাহোর, করাচি ও কোয়েটার আঞ্চলিক কমিটিগুলো ঘোষণা করে দেয় যে তাদের এলাকায় চাঁদ দেখা যায়নি।

সবাই যখন শুক্রবারে ঈদ করার প্রস্তুতি সম্পন্ন করছে, তখনই পেশোয়ারে চাঁদ দেখার খবর পাওয়া যায়। তবে এমন সিদ্ধান্তে পাকিস্তানের অনেক আলেম অসন্তোষের কথা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁদ দেখা নিয়ে বিতর্ক পাকিস্তানে, একটি রোজা কাজা করার আহ্বান।

আপডেট সময় : ১২:১৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১