সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

করোনা ঠেকাতে কীভাবে গোমূত্র পান করতে হবে জানালেন বিজেপি নেতা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ মে ২০২১ ১৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক
রোদে দাঁড়িয়ে থালা-বাটি বাজিয়ে ‘গো করোনা গো’ স্লোগান। কোভিডের প্রথম ধাক্কায় এ ধরনের ‘দাওয়াই’য়ের সঙ্গে সকলেই পরিচিত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এমন ভুড়ি ভুড়ি টোটকা ঘুরে বেড়াচ্ছে। কোভিড সংক্রমণ ঠেকানোর উপায় শোনা গেছে, রাজনৈতিক নেতাদের কথাতেও।

অধিকাংশ নেতারই দাওয়াই ছিল, করোনা ঠেকাতে গোমূত্র পান। সেই নেতাদের তালিকায় জুড়ল উত্তরপ্রদেশের এক বিজেপি নেতার নাম। করোনা ঠেকাতে তিনি শুধু গোমূত্র পানের পরামর্শ দিয়ে থেমে যাননি, কীভাবে-কখন পান করতে হবে, সে উপায়ও বলে দিয়েছেন।
ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, ওই নেতার দাবি, করোনা ঠেকানোর অব্যর্থ ওষুধ গোমূত্র। শুধু করোনাই ঠেকাবে না, শরীরকেও চাঙ্গা রাখবে ওই টোটকা।

উত্তরপ্রদেশের বালিয়া জেলার বইরিয়ার বিজেপি নেতা সুরেন্দ্র সিং। শুক্রবার (৭ মে) তার একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে ওই নেতাকে গোমূত্র পান করতে দেখা গিয়েছে। বাতলে দিয়েছেন, সুস্থ থাকতে কীভাবে গোমূত্র পান করতে হবে।

সুরেন্দ্রের কথায়, গোমূত্র কোভিড-১৯ সংক্রমণ রুখতে সক্ষম। দিনে ১৮ ঘণ্টা কাজ করার পরও তিনি নাকি ওই গোমূত্র পান করেই সুস্থ রয়েছেন বলে দাবি তার।
ভিডিওতে সুরেন্দ্রকে বলতে শোনা গিয়েছে, সকাল বেলা ঘুম থেকে উঠে খালি পেটে গোমূত্র সেবন করতে হবে। দু-তিন চামচ গোমূত্র এক গ্লাস জলে মেশাতে হবে। তারপর এক ঢোকে সেই জল উদরস্থ করতে হবে। তবে এই টোটকা সেবন করার ক্ষেত্রে একটি বিশেষ নিয়মের কথা বলেছেন ওই নেতা।

তার দাবি, গোমূত্র পানের আধঘণ্টা পর্যন্ত কোনও কিছু খাওয়া বা পান করা যাবে না। সুরেন্দ্রর কথায়, বিজ্ঞানে বিশ্বাস করুন আর না করুন, গোমূত্র করোনা রুখতে সক্ষম।
ভিডিওতে তাকে আরও বলতে শোনা গিয়েছে, শুধুমাত্র করোনা নয়, হৃদপিন্ডের রোগ সারাতেও গোমূত্রের জুড়ি মেলা ভার। এমনকী, তিনি রামদেবের সংস্থার গোমূত্র সেবনের পরামর্শ দিয়েছেন। স্বাভাবিকভাবেই তার এই টোটকা ঘিরে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনা ঠেকাতে কীভাবে গোমূত্র পান করতে হবে জানালেন বিজেপি নেতা।

আপডেট সময় : ০৬:৪৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ মে ২০২১