সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

দিল্লিতে প্রতি চার মিনিটে করোনায় একজনের মৃত্যু।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১ মে ২০২১ ১২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৯১ লাখ ৫৭ হাজার ৯৪ জন। আর এ মহামারিতে মারা গেছেন ২ লাখ ১১ হাজার ৮৩৫ জন।

শুক্রবার থেকে শনিবার (০১ মে) সকাল পর্যন্ত সবশেষ দেশটিতে একদিনে শনাক্ত হয়েছেন রেকর্ড চার লাখের বেশি করোনা রোগী। মারা গেছেন সাড়ে ৩ হাজারের বেশি মানুষ।
দেশটির গণমাধ্যম এনডিটিভি জানায়, মহামারি করোনায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। শহরটিতে প্রতি চার মিনিটে একজনের মৃত্যু হচ্ছে। এ অবস্থায় হাসপাতালগুলোতে চলছে অক্সিজেনের তীব্র সঙ্কট। এর দায় রাজ্য সরকারের ওপর চাপাচ্ছেন সাধারণ মানুষ।

এরমধ্যেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র কুমার জানান, শহরবাসীকে এখন দেয়ার মতো কোনো ভ্যাকসিন নেই। দিল্লি সরকার বেসরকারি সংস্থা থেকে ভ্যাকসিন কেনার চেষ্টা করছে। ভারতের রাজধানীর সরকারি কিংবা বেসরকারি কোনো হাসপাতালে নেই শয্যা। অক্সিজেনের জন্য হাহাকার তো আছেই।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির তথ্য মতে, দিল্লিতে প্রতি চার মিনিট অন্তর অন্তর একজন করে করোনা রোগীর মৃত্যু হচ্ছে, আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছে ১৫ হাজারের বেশি মানুষ। আর মোট আক্রান্তের সংখ্যা ১১ লাখের বেশি।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (১ মে) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১৪ হাজার ২৬৬ জন। নতুন করে ৮ লাখ ৭১ হাজার ৫৯৮ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩১ লাখ ৯৩ হাজার ৬৫৩ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ২০ লাখ ২ হাজার ৩৬৫ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ কোটি ৯২ লাখ ৭১ হাজার ৪৭ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দিল্লিতে প্রতি চার মিনিটে করোনায় একজনের মৃত্যু।

আপডেট সময় : ০৪:৪০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১ মে ২০২১