সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

মোটরসাইকেলেই মায়ের মরদেহ নিয়ে শ্মশানে গেলেন অসহায় ছেলে (ভিডিও)।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১ ১৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক
অ্যাম্বুলেন্স বা অন্য কোনো গাড়ি না পেয়ে মায়ের মরদেহ মোটরসাইকেলে করে শ্মশানে নিয়ে যাচ্ছেন অসহায় সন্তান, এমনই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনাটি ঘটেছে সোমবার (২৬ এপ্রিল) ভারতের অন্ধ্রপ্রদেশের কুলম জেলায়।

ইয়াহু নিউজ জানিয়েছে, ওই নারীর নাম জি চেনচু (৫০)। অসুস্থ অবস্থায় তাকে অন্ধ্রপ্রদেশের শ্রীকুলম জেলার নীলামনি দুর্গ হাসপাতালে নিয়ে যান তার সন্তানেরা। করোনা টেস্টের ফলাফল আসার আগেই মারা যান তিনি। এরপর সেই মায়ের মরদেহ নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স বা অন্য যানবাহন না পেয়ে মোটরসাইকেলে করেই সৎকারের উদ্দেশ্যে রওনা হয়ে যান তার দুই ছেলে।
তবে কলকাতার প্রভাবশালী সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, ওই নারীর মরদেহ মোটরসাইকেলে করে শ্মশানে নিয়ে যান তার ছেলে নরেন্দ্র ও মেয়ের জামাই রমেশ।

এদিকে ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৩ লাখ ৬২ হাজার ৯০২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছে ৩ হাজার ২৮৫ জন। ভারতে করোনার ইতিহাসে এটিই সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (২৮ এপ্রিল) সকাল পর্যন্ত দেশটিতে মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ৬৩৭ জন এবং মারা গেছেন দুই লাখ এক হাজার ১৬৫ জন। আক্রান্তের দিক থেকে দেশটি বিশ্বে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মোটরসাইকেলেই মায়ের মরদেহ নিয়ে শ্মশানে গেলেন অসহায় ছেলে (ভিডিও)।

আপডেট সময় : ০৭:৩২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১