সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

সাকিবকে ছাড়া কঠিন হতে যাচ্ছে নিউজিল্যান্ড সফর : মাশরাফি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১ ৩২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খেলাধুলা ডেক্স
শুক্রবার নিউজিল্যান্ডে দ্বিতীয় দিনের মতো গুচ্ছ অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ মার্চ থেকে পুরো দল মিলে একসঙ্গে অনুশীলনের অনুমতি মিলবে। নিউজিল্যান্ডের আবহাওয়া, কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে কুইন্সল্যান্ডে পাঁচদিনের বিশেষ প্রস্তুতি ক্যাম্পও করবে বাংলাদেশ।

তবু প্রত্যাশার পারদটা খুব বেশি বড় করার সুযোগ নেই টাইগারদের। অতীত পরিসংখ্যানই অন্তত সাক্ষ্য দিচ্ছে এই কথার। নিউজিল্যান্ডে এখনও পর্যন্ত ১৪ ওয়ানডে খেলে বাংলাদেশের জয় মাত্র একটিতে, সেটিও স্কটল্যান্ডের বিপক্ষে। স্বাগতিক দলের বিপক্ষে ১৩ ম্যাচ খেলে মেলেনি জয়ের দেখা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও জয়ের খাতা খুলতে পারেনি বাংলাদেশ।

তার ওপর চলতি সফরে দলের সঙ্গে নেই সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। পরিবারের পাশে থাকতে আগেই পুরো সফর থেকে ছুটিয়ে নিয়ে রেখেছেন সাকিব। তাকে ছাড়া নিউজিল্যান্ড সফরটা কঠিন হতে যাচ্ছে বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

আজ (শুক্রবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে মুজিববর্ষ অমর একুশে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত মাশরাফি জাতীয় দলের চলতি সফরের বিষয়ে বলেছেন, ‘আমরা সবাই জানি নিউজিল্যান্ডে খেলা খুব কঠিন। দ্বিতীয় কথা হচ্ছে যে, সাকিব নাই। কাজটা অনেক কঠিন হতে যাচ্ছে।’

তবে মাশরাফি আশাবাদী, ভালো করবে তার সতীর্থ খেলোয়াড়রা। মাশরাফির ভাষ্য, ‘(নিউজিল্যান্ড) যাওয়ার আগে ওরা (খেলোয়াড়রা) যেভাবে কথা বলেছে, তা খুব ইতিবাচক। আমার বিশ্বাস যে, ইনশাআল্লাহ ভালো করবে। সবাই তা-ই আশা করছে, বাংলাদেশ দল নিউজিল্যান্ডে আছে, ভালো করবে।’

এক্ষেত্রে অবশ্য সবার কাছে একটি চাওয়াও রয়েছে মাশরাফির। আর সেটি হলো, দলকে চাপমুক্ত ক্রিকেট খেলতে দেয়া। এটি হলে নিউজিল্যান্ডেও ভালো করার সামর্থ্য আছে বলে মনে করেন মাশরাফি।

তিনি বলেন, ‘আমার মনে হয় না বাংলাদেশ দলকে অপ্রয়োজনীয় চাপ দেয়া উচিত। আমরা সবাই জানি, কঠিন কন্ডিশন। ওখানে… আমরা যদি এখান থেকে সাপোর্ট দেই… সাপোর্টের বিভিন্ন ধরন আছে। চাপটা থেকে যদি ওদেরকে মুক্ত করে দেই, আমি নিশ্চিত যে ওরা ভালো করবে। আমার বিশ্বাস ওরা ভালো করবে, যদি আমরা চাপটা ওদের ওপর থেকে কমিয়ে দেই। আমার কাছে মনে হয় যে, যে দল আছে ওখানে, ভালো খেলার সামর্থ্য আছে। সবাই তো দেখে ম্যাচ জিতেছি নাকি হেরেছি… সেই বিষয়টাও আছে। আমাদের যত সম্ভব চাপ কমাতে হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাকিবকে ছাড়া কঠিন হতে যাচ্ছে নিউজিল্যান্ড সফর : মাশরাফি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৩১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১