সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ১১ সেনা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১ ১৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১১ সেনা কর্মকর্তা। আহত হয়েছেন আরও দুজন। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ কথা জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

জানা যায়, কুগার হেলিকপ্টারটি তুরস্কের বিতলিস প্রদেশের কেকমেস গ্রামের কাছে বিধ্বস্ত হয়। সেটি তাতভান শহর থেকে নিকটবর্তী বিনগল প্রদেশে যাচ্ছিল। বৃহস্পতিবার (৪ মার্চ) স্থানীয় সময় দুপুর ২টা ২৫ মিনিটে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কর্তৃপক্ষের।
কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনায় ৯ জন ঘটনাস্থলেই নিহত হন। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ২ জন। আহত আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য হেলিকপ্টার বিধ্বস্ত হওয়াকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করলেও বিস্তারিত কিছু জানায়নি।

হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পরপরই দেশটির প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার, স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সোলুসহ সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান
তুরস্কের প্রধান জাতীয়তাবাদী দলের নেতা দেভলেত বাচেলি টুইটারে জানিয়েছেন, নিহতদের মধ্যে তুরস্কের সামরিক বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ওসমান এরবাসও রয়েছেন।
এর আগে ২০১৭ সালে তুরস্কের ইরাক ও সিরিয়া সীমান্তবর্তী সিরনাক প্রদেশে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১৩ সেনা প্রাণ হারিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ১১ সেনা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৪৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১