১১ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি, বুধবার, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বাবুগঞ্জ উপজেলা টিচার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন সৈয়দ মাহবুবুর রহমান ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা জীবননগরে বিএনপি- জামায়াত সংঘর্ষে বড় ভা’ইর পর আহত ছোট ভাই জামায়াত আমীরের মৃত্যু বানারীপাড়ায় কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌনপীড়নের অভিযোগ দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ—ইউএনও আসমা উল হুসনা। এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ আট কর্মকর্তা তেলের প্রধান ডিপোগুলোয় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ হাদির ‘খুনি’ গ্রেফতার ইস্যুতে প্রশ্নের মুখে বিজেপি
ভুল চিকিৎসায় গাছ কাটা শ্রমিকের মৃত্যু

ভুল চিকিৎসায় গাছ কাটা শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার হাতুরে ডাক্তার সুনীল সরকারের ভুল চিকিৎসায় দীর্ঘ ষোল দিন যাবত মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে মৃতুর কাছে হার মানতে হল বরিশালের গৌরনদী উপজেলার ধুরিয়াইল গ্রামের সৈয়দ হাওলাদার (৫৫) নামের এক গাছ কাটা শ্রমিকের।

বৃহস্পতিবার (৩রা অক্টোবর) সকালে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, গত কয়েকদিন দিন পূর্বে নন্দনপট্টি গ্রামের নজরুল হাওলাদারের বাড়িতে গাছ কাটতে যান ধুরিয়াইল গ্রামের সৈয়দ হাওলাদার। এক পর্যায়ে তার (সৈয়দ) মাথায় সুপারি গাছ পরে আঘাতপ্রাপ্ত হন। পরে তার সঙ্গে থাকা গাছ কাটা শ্রমিকরা তাৎক্ষনিক ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্য টরকী বন্দরের পল্লী চিকিৎসক সুনীল সরকারের কাছে নিয়ে আসেন।

মৃত সৈয়দ হাওলাদারের সঙ্গে থাকা গাছ কাটা শ্রমিকরা জানান, পল্লী চিকিৎসক সুনীলের কাছে সৈয়দ হাওলাদারকে নিয়ে আসার পর রোগীকে অন্যত্র স্থানান্তর না করে মাথায় তিনটি সেলাই দিয়ে দুইদিন অপচিকিৎসা করে। এরপর তার (সৈয়দ) অবস্থার অবনতি হলে শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে দীর্ঘ ষোলদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। অপচিকিৎসা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন পল্লী চিকিৎসক সুনীল। তবে এ বিষয়ে নিহতের পরিবারের কোন বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে নিহতের বাড়ীতে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোন অভিযোগ না করায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019