সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

ভেতরের কথা বাইরে কীভাবে আসে জানি না : সাকিব। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১ ২৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বাংলাদেশ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফরের বাকি প্রায় দেড় মাসের বেশি সময়। আগামী মার্চের মাঝামাঝি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ দল। অথচ এর দেড় মাস আগেই খবর বেরিয়েছে, নিউজিল্যান্ডের মাটিতে সেই সফরে থাকবেন না দলের প্রাণভোমরা সাকিব আল হাসান।

সেই খবরের সত্যতা নিয়ে প্রশ্ন তোলা যেত অনেক। কিন্তু দেশের এক শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিকের কাছে এ খবরটি নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। সে কারণেই মূলত সবার কাছে গ্রহণযোগ্যতা পায় এ খবর।

কদিন আগেই তৃতীয় সন্তানের আগমনী বার্তা দিয়েছেন সাকিব। ওই সময়টায় সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে হবে তাকে। তাই আগেভাগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) মৌখিকভাবে বিষয়টি জানিয়ে রেখেছেন তিনি।

কিন্তু দলের ভেতরের এ খবর বাইরে চলে আসায় রীতিমতো বিস্মিত সাকিব। আজ (সোমবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ জেতার পর এ বিষয় নিয়ে যেন একটু অসন্তোষই প্রকাশ করলেন দেশ তথা বিশ্বসেরা অলরাউন্ডার। তবে তিনিও খোলাসা করে জানাননি, আদৌ নিউজিল্যান্ড সফর থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন কি না।

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পর ভার্চুয়াল প্রেস কনফারেন্স নিউজিল্যান্ড সফরে যাওয়া না যাওয়ার ব্যাপারটি নিয়ে সাকিব বলেন, ‘এ বিষয়টা নিয়ে টেস্ট সিরিজের পর ভালোভাবে ধারণা করা যাবে। এগুলো আসলে ভেতরের কথা, বাইরে কীভাবে আসে, সেটাও আমি জানি না। টিম ম্যানেজম্যান্ট এবং আমার যখন একান্ত কথা হবে, তখনই ভালোভাবে বিষয়টা (নিউজিল্যান্ড সফরে থাকা-না থাকা) বোঝা যাবে।’

এদিকে দীর্ঘদিন পর মাঠে ফিরেই সিরিজসেরা পুরস্কার জিতেছেন সাকিব। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ফিফটিতে ১১৩ রান ও ৬ উইকেট নিয়েছেন তিনি। নিজের পারফরম্যান্সের ব্যাপারে তার মূল্যায়ন, ‘যেভাবে সিরিজটা গেল, খুবই খুশি। শেষ ম্যাচে পুরোটা সময় মাঠে থাকতে পারলে আরও ভালো লাগত। এটাই একটা হতাশার অংশ পুরো সিরিজে। ওভারঅল ব্যাটিং-বোলিং মিলিয়ে আমি খুশি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভেতরের কথা বাইরে কীভাবে আসে জানি না : সাকিব। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:২৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১