সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

নিউজিল্যান্ড সফরে থাকছেন না সাকিব! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১ ২৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক |
নিষেধাজ্ঞা কাটিয়ে রাজার বেশেই ফিরেছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরায় স্বস্তি নেমে এসেছে টাইগার সমর্থকদের মনে। তবে সামনে আরেকটি অস্বস্তির খবর। আগামী মার্চে নিউজিল্যান্ড সফরে সম্ভবত থাকছেন না সাকিব।

কদিন আগেই তৃতীয় সন্তানের আগমনী বার্তা দিয়েছেন সাকিব। ওই সময়টায় সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে হবে তাকে। তাই আগেভাগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) মৌখিকভাবে বিষয়টি জানিয়ে রেখেছেন সাকিব। দেশের একটি ইংরেজি দৈনিকের কাছে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

১৩ মার্চ থেকে নিউজিল্যান্ড সফর শুরু হওয়ার কথা বাংলাদেশের। যে সফরে তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। কোয়ারেন্টাইন এবং আনুসাঙ্গিক বিষয়গুলোর কথা মাথায় রেখে ২২ ফেব্রুয়ারিই দল পাঠিয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে বিসিবির।

এখনও আনুষ্ঠানিকভাবে ছুটির দরখাস্ত করেননি সাকিব। এই সফরে সাকিবকে পাওয়া যাবে না, সেটি ধরেই দল সাজানোর পরিকল্পনা বিসিবির।আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আকরাম খান বলেন, ‘আমরা এখনও সাকিবের নিউজিল্যান্ড সফরে না যাওয়ার বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাইনি। তবে তিনি যদি আবেদন করেন, আমরা নিশ্চিতভাবেই ব্যাপারটা বিবেচনা করব। তবে তার আগে তাকে পাওয়া যাবে না এটা তো বলে দেয়া যাচ্ছে না।’

প্রসঙ্গত, নতুন বছরের শুরুতেই তৃতীয় সন্তানের বাবা হওয়ার খবরটি লোকসম্মুখে প্রকাশ করেন সাকিব। স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বেবি বাম্পের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করে বিশ্বসেরা অলরাউন্ডার লিখেন, ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

২০১২ সালের ১২ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব-শিশির। ২০১৫ সালে প্রথম এবং গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যা সন্তান আসে তাদের ঘরে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিউজিল্যান্ড সফরে থাকছেন না সাকিব! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:২৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১