সংবাদ শিরোনাম ::
বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাত পোহালেই শপথ, ভারী অস্ত্রে রাজপথে ট্রাম্প সমর্থকরা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১ ২২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
উদ্বেগ-উৎকণ্ঠায় মার্কিনিরা। বুধবার (২০ জানুয়ারি) বাইডেনের শপথ অনুষ্ঠান। আর এ অনুষ্ঠানের সময় যতই এগিয়ে আসছে ঘুমোটভাব ততই বাড়ছে। রাজপথে সাধারণ মানুষের চলা ফেরাতেও অস্বস্তি লক্ষ্য করা গেছে। কিন্তু ব্যতিক্রম অবস্থানে ট্রাম্পের সশস্ত্র সমর্থকরা। প্রশাসনের তোয়াক্কা না করেই সোমবার (১৮ জানুয়ারি) ভার্জিনিয়া অঙ্গরাজ্যে ভারী অস্ত্র হাতে দাপটের সঙ্গে রাজপথে মহড়া দেয় অনেকে।

এদিন সামরিক পোশাকের আদলে বিশেষ পোশাকে ভার্জিনিয়ার রাজপথে বেরিয়ে আসে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একদল সমর্থক। তাদের সবারই হাতে ছিল সংক্রিয় আধুনিক অস্ত্র। বাইডেনের শপথ অনুষ্ঠানের বিরোধিতায় তারা অস্ত্র নিয়ে বিক্ষোভ করেন। হাতে ছিল প্ল্যাকার্ডও।
একজন বিক্ষোভকারী বলেন, ‘আমরা এখানে শান্তিপূর্ণ পদযাত্রা করছি। কোনো ধরনের সহিংস আচরণ কেউ করেনি। তবে নিরাপত্তা বাহিনী আমাদের সঙ্গে যা করছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

বিক্ষোভকারীরা এক পর্যায়ে গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় মহড়া দেয়। তাদের কণ্ঠে ছিল ‘কিপ আমেরিকা গ্রেট অ্যাগেইন’।

ট্রাম্পের শাসনামলে নানা কারণেই ক্ষুব্ধ কৃষ্ণাঙ্গরা। বিশেষ করে নির্বাচনের আগে দীর্ঘদিন ব্ল্যাক লাইভ ম্যাটরস বা বর্ণবাদবিরোধী আন্দোলন উত্তপ্ত ছিল যুক্তরাষ্ট্র। পুলিশি নির্যাতনে এক কৃষ্ণাঙ্গ নিহতের ঘটনার জেরে ট্রাম্পের ওপর যতটুকু আস্থা ছিল তাও শেষ হয়ে যায়। কিন্তু সোমবারের বিক্ষোভে কৃষ্ণাঙ্গদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
নামে বেনামের ব্যানারে গাড়ি নিয়ে মহড়া দেন তারা। কিন্তু পুলিশকে কোনো ধরনের অ্যাকশনে যেতে দেখা যায়নি।
আগামী ২০ জানুয়ারি বুধবার শপথ নিতে যাচ্ছেন জো বাইডেন। আর এতেই শেষ হচ্ছে ট্রাম্পের অধ্যায়। বুধবার সকালেই ট্রাম্প হোয়াইট হাউস ছেড়ে যাচ্ছেন বলে খবরে জানা গেছে।
বাইডেনের শপথ গ্রহণকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রজুড়ে নাশকতার আশঙ্কায় জোরদার করা হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা হুমকির জেরে ক্যাপিটল হিলে জারি করা হয়েছে লকডাউন। তবে জো বাইডেনের শপথ গ্রহণের পরও নিরাপত্তা ঝুঁকির বিষয়ে সতর্ক করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা।
আগামী কয়েকদিন রাজধানী ওয়াশিংটন ডিসিতে সব ধরনের সভা সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাত পোহালেই শপথ, ভারী অস্ত্রে রাজপথে ট্রাম্প সমর্থকরা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:৩৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১