সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

২৭ নম্বর বিয়ে করতে গিয়ে ধরা চোরা বাবু! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১ ২০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: একে একে ২৬টি বিয়ে করে অবশেষে ২৭ নম্বর বিয়ের আগের দিন ধরা পড়লেন বিয়েপাগল চোরা বাবু। গ্রেপ্তার হয়েছেন বাবুর সহযোগী আবুল খায়ের মাতুব্বরও। গত বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে তাদের তিন দিনের রিমান্ড চেয়ে ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।

১২ জানুয়ারি রাতে ভাঙ্গা ও সদরপুর থানাপুলিশের যৌথ অভিযানে প্রথমে উপজেলার জান্দী গ্রাম থেকে আবুল খায়ের ও পরে সদরপুর উপজেলার আকোটের চরগ্রাম থেকে বাবু শেখ ওরফে চোরা বাবুকে গ্রেপ্তার করা হয়। আবুল খায়ের মাতুব্বর ভাঙ্গা উপজেলার জান্দী গ্রামের আবু বক্করের ছেলে ও বাবু শেখ সদরপুর উপজেলার আকোটেরচর গ্রামের দলিল উদ্দিন শেখের ছেলে। তারা সম্পর্কে ভায়রা ভাই।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ জানুয়ারি ভাঙ্গা উপজেলায় পর পর কয়েকটি চুরির ঘটনায় মামলা হয়। মামলার সূত্র ধরে প্রথমে জান্দী গ্রাম থেকে আবুল খায়েরকে গ্রেপ্তার করা হয়। তার তথ্যমতে পুলিশ চোরের সরদার বিয়েপাগল বাবু চোরাকে গ্রেপ্তার করে।

বাবু চোরার স্বীকারোক্তির বরাত দিয়ে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজাদ সাংবাদিকদের জানান, অসহায় ও দরিদ্র পরিবারের মেয়েকে বিয়ে করাই ছিল চোরা বাবুর টার্গেট। তার জীবনের দুটি নেশা। একটি দামি মোবাইল সেট চুরি, অন্যটি নতুন বিয়ে করে ফুর্তি করা। সে দিনের বেলায় চুরি করত, আর দামি মোবাইলগুলোর আইইএমই নম্বর পরিবর্তন করে তা বিক্রি করে সেই টাকায় বিয়ে করত।

এসআই মো. আজাদ আরও জানান, গ্রামের দরিদ্র পরিবারের অভিভাবকদের দারিদ্র্যের সুযোগ নিয়ে ৮০ হাজার থেকে এক লাখ টাকা দিয়ে ওই সব পরিবারের মেয়েকে বিয়ে করত বাবু। বিভিন্ন এলাকায় বিয়ে করার সুবাদে ওই সব এলাকায় খুঁজে খুঁজে চুরির ঘটনা ঘটিয়ে সে পালিয়ে অন্য এলাকায় গা ঢাকা দিয়ে আত্মগোপনে থাকত।

তিনি আরও জানান, সম্প্রতি দিন-দুপুরে সর্বশেষ চুরির ঘটনা ছিল ভাঙ্গা উপজেলার ছিলাধরচর গ্রামের চাকরিজীবী মিজানুরের বাড়িতে। সেখান থেকে একটি মোটরসাইকেল, কয়েকটি দামি মোবাইল, ল্যাপটপসহ মালামাল চুরি করে বাবু। এ ছাড়াও আরও বেশ কয়েকটি বড় চুরির ঘটনা সে ঘটায়। ঘটনার ১০ দিন পরেই ভাঙ্গার জান্দী গ্রামের দরিদ্র সোবাহানের মেয়ের সঙ্গে চোরা বাবুর বিয়ের দিন তারিখ ঠিক হয় ১৪ জানুয়ারি। এর আগে সে ২৬টি বিয়ে করেছে এমনিভাবে। এ বিয়েটি সম্পন্ন হলে ২৭টি বিয়ে হতো তার।

মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজাদ আরও জানান, বাবুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনায় তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে বিভিন্ন কৌশলে প্রতারণা করে এ পর্যন্ত ২৬টি বিয়ে করেছে বলে জানিয়েছে। বুধবার দুপুরে দুই যুবককে তিন দিনের রিমান্ড চেয়ে ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তবে তাদের আটক করতে পারলেও মালামাল উদ্ধার করতে পারিনি। মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২৭ নম্বর বিয়ে করতে গিয়ে ধরা চোরা বাবু! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:১৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১