সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

ফোনে সৌরভের খোঁজ নিলেন মোদি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১ ২০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
কেমন আছেন কলকাতার প্রিন্সখ্যাত সৌরভ গাঙ্গুলি? এই কৌতূহল এখন সবার মাঝে। ভারতের প্রধানমন্ত্রী থেকে সাধারণ ক্রিকেটভক্ত। সবাই উদ্বিগ্ন সৌরভের শারীরিক অবস্থা নিয়ে। এবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার (৩ জানুয়ারি) সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলিকে ফোন করেন মোদি। এ সময় অসুস্থ সৌরভের স্বাস্থ্যের খোঁজখবর নেন তিনি।
হাসপাতাল সূত্র জানায়, রোববার (৩ জানুয়ারি) সকালে ফোন করে সৌরভের শারীরিক অবস্থার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী মোদি। চিকিৎসার জন্য কোন প্রকার সাহায্যের প্রয়োজন রয়েছে কিনা তাও জানতে চান তিনি। যেকোন প্রয়োজনে সরকারের পক্ষ থেকে সব ধরনের সাহায্য করার প্রতিশ্রুতি দেন মোদি।

এদিকে, অসুস্থ সৌরভ গাঙ্গুলিকে দেখতে আসছেন প্রখ্যাত কার্ডিয়াক সার্জন দেবী শেঠি ও তার টিম। সৌরভের পরবর্তী চিকিৎসা পদ্ধতি ঠিক হবে তার সিদ্ধান্তেই। মঙ্গলবার (৫ জানুয়ারি) সকালে কলকাতায় পৌঁছবেন ডাক্তার দেবী শেঠি।

শনিবার (২ জানুয়ারি) সকালে বেহালায় নিজ বাড়িতে জিম করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সৌরভ গাঙ্গুলি। বুকে ব্যথা অনুভব করেন ভারতীয় দলের সাবেক এই অধিনায়ক। এরপর দ্রুত দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে নেওয়া হয় তাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফোনে সৌরভের খোঁজ নিলেন মোদি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:৪৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১