সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ১১জনকে কারাদন্ড ও একজনকে অর্থদন্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০ ২৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি/

বরিশালের বানারীপাড়ার সন্ধ্যা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ১১ ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি অপর এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বানারীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মফিজুর রহমান এর নেতৃত্বে উপজেলার মীরের হাট সংলগ্ন বন্ধ্যা নদীতে বৃহস্পতিবার রাতভর (রাত ১১টা থেকে শুক্রবার ভোর ৫টা পর্যন্ত)

এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানাগেছে, ‘সন্ধ্যা নদীর ওই পয়েন্টে কিছু অসাধু ব্যক্তি বানিজ্যিক উদ্দেশ্যে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহায়তায় ওই এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন।

এসময় বালু উত্তোলনের অপরাধে ১১ ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড এবং অপর একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সরকারি সম্পদ রক্ষা এবং জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার মফিজুর রহমান। প্রসঙ্গত বানারীপাড়ায় সন্ধ্যা নদী থেকে অনিয়মান্ত্রিক ও অবৈধভাবে বেপরোয়া বালু উত্তোলনের ফলে নদী ভাঙন তীব্ররূপ ধারণ করেছে। এতে ভিটেমাটি, ঘর-বাড়ি,ফসলিজমি,রাস্তা-ঘাট,ব্রিজ-কালভার্ট,ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিস্তির্ণ জনপদ নদী গর্ভে বিলীন হয়ে শত শত পরিবার নিঃস্ব ও রিক্ত হয়ে পড়ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ১১জনকে কারাদন্ড ও একজনকে অর্থদন্ড

আপডেট সময় : ০৬:০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০