সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

গ্যালারিতেই বান্ধবীকে বিয়ের প্রস্তাব ভারতীয় তরুণের, ভিডিও ভাইরাল। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০ ১৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

অস্ট্রেলিয়ায় করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় মাঠে ফিরেছে দর্শক।

স্বাগতিকের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে লড়ছে ভারত দল। এ সিরিজের মধ্য দিয়ে বহুদিন পর ২২ গজের খেলায় চিরচেনা রূপটি দেখেছে বিশ্ব। চার-ছক্কার মারে গ্যালারির দর্শকদের চিৎকার, পতাকা, ব্যানার নাড়ানোর দৃশ্য উপভোগ করেছেন ক্রীড়ামোদীরা।

তবে এদিন ক্রিকেটীয় সব দৃশ্যের বাইরে অন্যরকম এক দৃশ্যও উপভোগ করেছে বিশ্ব।

ব্যাট-বল হাতে মাঠের লড়াইয়ে যখন ব্যস্ত কোহলি-স্মিথরা, তখন সিডনির গ্যালারিতে বন্ধুত্বকে বন্ধনে রূপ দেয়ার প্রত্যয় এক জুটির।

টিভি ক্যামেরায় বন্দি হয়েছে সেই ঘটনা। যেখানে দেখা গেছে– এক ভারতীয় তরুণ তার অস্ট্রেলীয় বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। গ্যালারিতে সবার সামনে প্রেমিকের প্রস্তাব পেয়ে বিস্মিত হন তরুণী। প্রস্তাবে ইতিবাচক সাড়াও দেন তিনি। খুশিতে তরুণীকে আলিঙ্গন করেন সেই ভারতীয় যুবক।

রোববার সিডনিতে অনুষ্ঠিত ম্যাচের সম্প্রচারকারী চ্যানেল প্রেমিক-প্রেমিকার এমন বিশেষ মুহূর্ত সরাসরি তুলে ধরে। কিছুক্ষণের মধ্যেই সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ম্যাচ রেখে প্রেম যুগলের এই রোমান্টিকতায় মজেছিলেন ধারাভাষ্যকাররাও।

তাদের কণ্ঠে আকুতি শোনা যাচ্ছিল– ‘প্লিজ সে ইয়েস’ (দয়া করে হ্যাঁ বলো)।

এদিকে প্রেমিক যুগলকে অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ জীবনের শুভকামনা জানাচ্ছেন নেটিজনরা।

ভিডিওটি দেখুন –

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গ্যালারিতেই বান্ধবীকে বিয়ের প্রস্তাব ভারতীয় তরুণের, ভিডিও ভাইরাল। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৩৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০