সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

যশোর কোতোআলী মডেল থানার এসআই আমিরুজ্জামানসহ দুই কর্মকর্তার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯ ৩৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজ ডেক্স
যশোর কোতোআলী মডেল থানার এসআই আমিরুজ্জামানসহ দুই কর্মকর্তার ইয়াবা সেবনের ভিডিও সম্প্রতি ফাঁস হয়েছে। তাদের ইয়াবা সেবনের ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর দ্রুত তা ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যাচ্ছে, কোতোয়ালি মডেল থানার এসআই আমিরুজ্জামান ও এসআই ইকবাল হোসেনসহ আরো একজন খালি গায়ে পিয়ালের গাড়ি সার্ভিসিং এর গ্যারেজে তাস খেলছেন। এরই ফাঁকে ইয়াবা সেবন করছেন এসআই আমির। ছবি দুটিও এই পুলিশ কর্মকর্তার ইয়াবা সেবনের।

জানা গেছে, যশোর শহরের উপশহর বাবলাতলা এলাকার পিয়ালের গাড়ি সার্ভিসিং এর গ্যারেজে মাঝে মধ্যেই আসর বসান যশোর কোতোয়ালি মডেল থানার এসআই আমিরুজ্জামান। বিভিন্ন সময় হাতেগোনা কয়েকজন পুলিশ সদস্যকে নিয়ে সেখানে রাতের বেলায় অবস্থান করেন। এ সময় সেখানে জমে ওঠে ইয়াবা সেবন ও তাসখেলার আসর। সম্প্রতি সেই ইয়াবা সেবন ও তাস খেলার একটি ভিডিও ও ছবি ফাঁস হয়ে গেছে। ভিডিওটি এখন বিভিন্ন মানুষের মোবাইল ফোনে ফোনে ঘুরছে।

অভিযোগ প্রসঙ্গে এসআই আমিরুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘ভিডিও কিসে ফাঁস হয়েছে? এই প্রথম আপনার কাছে শুনলাম। আমি দেখি। খোঁজ নিয়ে পরে আপনাকে জানাচ্ছি।’

যশোর পুলিশ সুপার মঈনুল হক বলেন, ‘দুই পুলিশ কর্মকর্তার ইয়াবা সেবনের ভিডিও কিংবা ছবি ফাঁসের কোনো তথ্য আমার কাছে নেই। তারা জড়িত থাকলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোর কোতোআলী মডেল থানার এসআই আমিরুজ্জামানসহ দুই কর্মকর্তার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল।

আপডেট সময় : ০২:০০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯