সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে মিনি বারের সন্ধান পেয়েছেন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫২:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯ ২৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের গুলশানের একটি বাসায় অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বাসাটির ছাদে মিনি বারের সন্ধান পেয়েছেন অভিযানকারীরা।

একই সঙ্গে বাসার ভেতর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, সীসার উপকরণ ও ক্যাসিনোর সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য ওই বাসার দুই কর্মচারীকে আটক করেছেন অধিদপ্তরের কর্মকর্তারা।

রোববার (২৭ অক্টোবর) বিকেল সাড়ের ৪টার দিকে গুলশান-২-এ আজিজ মোহাম্মদ ভাইয়ের মালিকানাধীন ৫৭ নম্বর রোডের ১১/এ নম্বর বাসায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বার্তাটোয়েন্টিফোর.কমকে এ খবর নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খুরশিদ আলম।

অভিযানকালে তিনি জানান, আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসার ছাদে মিনি বার পাওয়া গেছে। এছাড়াও তার বাসার ভেতরে বিপুল পরিমাণ ক্যাসিনোর সরঞ্জামাদি, বিদেশি মদ ও সীসার উপকরণ পাওয়া গেছে। তবে অভিযানকালে আজিজ মোহাম্মদ ভাই বাসায় ছিলেন না বলে জানান খুরশিদ আলম।

অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান বলেন, গুলশান ৫৭ নম্বর রোডের ১১/এ নম্বর বাসাটি আজিজ মোহাম্মদ ভাইয়ের নামে। তবে বাসাটির দেখাশোনা করতেন তার ভাই ও বোন। ভবনের চার নম্বর ফ্লোরে এই ফ্ল্যাটটি।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এখানে আমরা বিপুল পরিমাণে বিদেশি মদ, সীসার উপকরণ ও ক্যাসিনো সরঞ্জামাদি জব্দ করেছি। এছাড়াও নবীন ও পারভেজ নামে বাসার দুই কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি।

প্রসঙ্গত, ১৯৪৭ সালে দেশভাগের পর আজিজ মোহাম্মদ ভাইয়ের পরিবার ভারতের গুজরাট থেকে বাংলাদেশে আসে। তাদের পরিবার মূলত পারস্য বংশোদ্ভূত। তারা ‘বাহাইয়ান’ সম্প্রদায়ের লোক। ‘বাহাইয়ান’কে সংক্ষেপে ‘বাহাই’ বলা হয়। উপমহাদেশের উচ্চারণে এই ‘বাহাই’ পরবর্তীতে ‘ভাই’ হয়ে যায়। ধনাঢ্য এই পরিবার পুরান ঢাকায় বসবাস শুরু করে। ১৯৬২ সালে আজিজ মোহম্মদ ভাইয়ের জন্ম হয় আরমানিটোলায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে মিনি বারের সন্ধান পেয়েছেন।

আপডেট সময় : ০১:৫২:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯