সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

মালয়েশিয়ায় ফের লকডাউন বাড়ল। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৮:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০ ১৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
মালয়েশিয়ায় করোনার দ্বিতীয় ঢেউয়ের পরিস্থিতি মোকাবিলায় আবারও চার সপ্তাহের জন্য কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (সিএমসিও) বাড়ানো হয়েছে। এর আগে মালয়েশিয়ায় কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার ঘোষণা করা হয়েছিল। যা ২৮ অক্টোবর থেকে ৯ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। আগামী ৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ৩য় বারের মতো সিএমসিও বহালের সিদ্ধান্ত হয়েছে।

স্থানীয় সময় শনিবার (৭ নভেম্বর) দেশটির প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি বিন ইয়াকুব কোভিড-১৯-এর নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মালয়েশিয়ায় করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় সংক্রমণ রোধে শর্তসাপেক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শক্রমে আগামী ৪ সপ্তাহ পর্যন্ত কুয়ালালামপুর, সেলাঙ্গর, পুত্রাজায়া, লেবুয়ানসহ এ প্রদেশগুলোয় কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার সিএমসিও বহাল থাকবে। পাশাপাশি ইতোমধ্যে সরকার ঘোষিত বিভিন্ন বিধিনিষেধগুলো ও আগের মতো বহাল থাকবে।

এর আগে গত ২০ অক্টোবর করোনায় দ্বিতীয় দফায় সংক্রমণ রোধে অফিসের পরিবর্তে কর্মীদের বাড়িতে থেকে কাজ করার নির্দেশ দেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব।
সে সময় তিনি বলেন, কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (সিএমসিও) আওতাভুক্ত সেলাঙ্গোর, সাবাহ, কুয়ালালামপুর, পুত্রাজায়া এবং লাবুয়ানের সরকারী ও বেসরকারী খাতের প্রায় ১০ লাখ কর্মীকে ২২ অক্টোবর থেকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়। এসময় তিনি সব কর্মীকে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার অনুরোধ জানান।
এদিকে দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন এক হাজার ১৬৮ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৩৯ হাজার ৩৫৭ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৮২ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২৭ হাজার ৪০৯ জন। তবে দেশটিতে এখনো পর্যন্ত কোনো বাংলাদেশি মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।
সিএমসিও এসওপি এবং নির্দেশিকা
# জিম, ফুটবল মাঠ এবং ফুটসাল কোর্ট খোলা থাকবে
# পাবলিক পার্ক জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে
# একটি গাড়িতে সর্বোচ্চ ২ জন
# কর্মীদের কাজে যাওয়ার সময় তাদের নিয়োগকর্তার অনুমতিপত্র সাথে রাখতে হবে।
# জরুরী অবস্থা বা কর্তৃপক্ষের যথাযথ অনুমতি ছাড়া আন্তঃজেলা এবং আন্তঃরাজ্য ভ্রমণ নিষিদ্ধ।
# সিএমসিও এবং আরএমসিও এলাকার মধ্যে চলাচল এবং ভ্রমণও নিষিদ্ধ।
# উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তি এবং শিশুদের বাইরে যেতে উৎসাহিত না করা, বিশেষ করে উন্মুক্ত এবং জনবহুল এলাকায় এড়িয়ে চলা।
# কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার বহাল থাকা রাজ্যগুলোতে যাতায়াত করতে হলে ভ্রমণের আগে নিকটবর্তী থানা থেকে অনুমতিপত্র সংগ্রহ করা।
# কেএলআই-১, কেএলআই-২ এবং সুবাং বিমানবন্দর দিয়ে আকাশপথে ভ্রমণকারী ব্যক্তিদেরও পুলিশের অনুমতি নিতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মালয়েশিয়ায় ফের লকডাউন বাড়ল। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:২৮:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০