সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

রংপুরে ৩৭০ পিস ইয়াবাসহ সাদ্দাম হোসেন নামে এক পুলিশ কনেস্টবল আটক করেছে পুলিশ। আজকের ক্রাইম নিউজ ডট কম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯ ২৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক ::
রংপুরে ৩৭০ পিস ইয়াবাসহ সাদ্দাম হোসেন নামে এক পুলিশ কনেস্টবল ও তার সহযোগী রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার সদ্যপুস্করনী ইউনিয়নের পালিচড়াহাট থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পালিচড়াহাট এলাকায় অভিযান পরিচালনা করে ৩৭০পিস ইয়াবাসহ হাতেনাতে সাদ্দাম হোসেন ও তার সহযোগী রফিকুল ইসলাম মিলনকে আটক করা হয়। তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। আটক দুইজনই বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, সাদ্দাম হোসেন রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কনেস্টবল পদে চাকরি করছেন। তিনি পুলিশ লাইন্সে ক্যান্টিন দেখাশুনার দায়িত্বে রয়েছেন।

আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে জানিয়ে ওসি সাজেদুল ইসলাম বলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কে পুলিশে চাকরি করে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রংপুরে ৩৭০ পিস ইয়াবাসহ সাদ্দাম হোসেন নামে এক পুলিশ কনেস্টবল আটক করেছে পুলিশ। আজকের ক্রাইম নিউজ ডট কম

আপডেট সময় : ০২:২৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯