সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বেলায়েত মাতুব্বর গ্রেফতার,

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯ ২৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালে র‌্যাব-৮ এর অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বেলায়েত মাতুব্বর গ্রেফতার,
বিদেশী অস্ত্র ও মাদক উদ্ধার।। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, বরিশাল ২৪ অক্টোবর ২০১৯ তারিখ বরিশাল জেলার গৌরনদী থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বেলায়েত মাতুব্বর বাড়িতে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি রাত ২২.২০ ঘটিকায় আসামী মোঃ বেলায়েত মাতুব্বর @ বিল্লাল(২৯) এর বশত বাড়িতে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে আটক করে। পর্যাপ্ত সাক্ষীদের উপস্থিতিতে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করে তার হেফাজতে মাদক ও অস্ত্র আছে। স্থানীয় সাক্ষীগণের উপস্থিতিতে তার বাসা তল্লাশি করলে (ক) ০১ বিদেশী পিস্তল, (খ) ০১ওয়ান শুটার গান, (গ) ১২ রাউন্ড গুলি, (ঘ) ০১টি ধারালো দা এবং (ঙ) ১৫০(একশত পঞ্চাশ) বোতল ফেন্সিডিল পাওয়া যায়।

ধৃত আসামী তার নাম (১) মোঃ বেলায়েত মাতুব্বর @ বিল্লাল (২৯), পিতা- মোঃ জালাল মাতুব্বর, সাং- পশ্চিম বয়সা, থানা- গৌরনদী, জেলা- বরিশাল বলে জানায়। তার নামে বরিশাল জেলার বিভিন্ন থানায় ১২ টি মাদক মামলা রয়েছে। র‌্যাবের এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এই ব্যাপারে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি এ কে এম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে বরিশাল জেলার গৌরনদী থানায় একটি অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বেলায়েত মাতুব্বর গ্রেফতার,

আপডেট সময় : ০৪:৪৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯