সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

পঙ্কজ দেবনাথকে সংগঠনের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন । আজকের ক্রাইম নিউজ ডট কম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯ ৩১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথকে সংগঠনের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে যাওয়ার আগে সংশ্লিষ্ট আওয়ামী লীগ নেতাদের এই নির্দেশ দেন তিনি।

সম্পাদকমণ্ডলীর দুই সদস্য বলেন, পঙ্কজকে অব্যাহতি নয়, সম্মেলনের সব কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এর আগে বুধবার স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোল্লা মো. আবু কাওসারকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার রাজধানীর ধানমণ্ডি হোয়াইট হল কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

চলমান ক্যাসিনোবিরোধী অভিযানে বিভিন্ন সময় আলোচনা এসেছে মোল্লা মো. আবু কাওসারের নাম। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা কাওসার ওয়ান্ডারার্স ক্লাবের সভাপতি। অভিযানের প্রথম দিকেই ওয়ান্ডারার্স ক্লাবে অভিযান চালিয়ে ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করে র‌্যাব। ইতিমধ্যে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।

এদিকে বিভিন্ন অভিযোগে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকেও।

অবশেষে পঙ্কজকেও সংগঠনের দায়িত্বপালন থেকে বিরত থাকতে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পঙ্কজ দেবনাথকে সংগঠনের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন । আজকের ক্রাইম নিউজ ডট কম

আপডেট সময় : ০৩:৫১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯