সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

দাড়ি রাখায় ভারতে মুসলিম পুলিশ কর্মকর্তা বরখাস্ত। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০ ১৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে দাড়ি রাখায় ভারতের উত্তরপ্রদেশের একজন মুসলিম পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) -বাগপত জেলায়। বরখাস্ত হওয়া ওই পুলিশ কর্মকর্তার নাম ইন্তেসার আলি। খবর: সংবাদ প্রতিদিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশ ড্রেস কোডের নিয়ম ভাঙায় উত্তরপ্রদেশের বাগপত (Baghpat) জেলার রামলালা (Ramala) পুলিশ স্টেশনের উপ-পরিদর্শক (এসআই) ইন্তেসার আলিকে বরখাস্ত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দাড়ি (beard) রাখার জেরে তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশ ড্রেস কোড অনুযায়ী, শিখ সম্প্রদায় ছাড়া অন্য কোনও সম্প্রদায়ের মানুষরা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দাড়ি রাখতে পারবেন না।

এ প্রসঙ্গে বৃহস্পতিবার বাগপতের পুলিশ সুপার অভিষেক সিং গণমাধ্যমকে বলেন, ‘বুধবার অনুমতি ছাড়া দাড়ি রাখার জন্য আলীকে বরখাস্ত করা হয়েছে। এই বিষয়ে বারবার সতর্ক করার হলেও তিনি ড্রেস কোড সংক্রান্ত আইন মানেননি। এর আগে এই বিষয়ে তাঁকে শোকজও করার হয়েছিল। তারপরও কোনও কর্ণপাত করেননি, তদন্তে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হওয়ার পরেই আলীকে বরখাস্ত করা হয়।’

যদিও বরখাস্ত হওয়া ওই পুলিশকর্মী ইন্তেসার আলী (Intsar Ali) গণমাধ্যমকে বলছেন, ‘২০১৯ সালের নভেম্বর মাসে দাড়ি রাখার আবেদন জানিয়ে চিঠি দিয়েছিলাম। কিন্তু এখনও তার জবাব পায়নি। গত ২৫ বছর ধরে উত্তরপ্রদেশ পুলিশে কাজ করছি। কিন্তু এতদিন পর্যন্ত কেউ আমাকে দাড়ি রাখতে বাধা দেয়নি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দাড়ি রাখায় ভারতে মুসলিম পুলিশ কর্মকর্তা বরখাস্ত। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০