সংবাদ শিরোনাম ::
উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গোপালগঞ্জে আহত ২ দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিরামপুরে প্রেমের সম্পর্ক ঘিরে বিরোধ,তরুণীর ওপর মারধরের অভিযোগ; ঘটনায় মামলা ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল উজিরপুরে যুবদল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ঘোড়াঘাটে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা মাদক সেবন রোধে নজরদারি বাড়ানো ও জনসচেতনতার দাবী

গাজীপুরের শ্রীপুরে স্কুলশিক্ষক বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯ ৩১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের শ্রীপুরে প্রতিবন্ধী স্কুলশিক্ষক বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের লতিফপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষকের নাম আব্দুল ওয়াদুদ ওরফে বাবুল মাস্টার (৫৫)। তিনি একই গ্রামের মৃত আব্দুল রশিদ মাস্টারের ছেলে এবং শ্রীপুরের পার্শ্ববর্তী কাপাসিয়া উপজেলার তরগাঁও কোহিনুর বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক ছিলেন। বাবুল মাস্টার ডান পায়ে কৃত্রিম পা লাগিয়ে চলাচল করতেন।

এ ঘটনায় অভিযুক্ত তার ছেলে ইমরান হাশমি রাতুলকে (২৬) আটক করেছে পুলিশ। তিনি রাজধানীর উত্তরার ডেফোডিল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, লতিফপুর দক্ষিণপাড়া গ্রামে নিজ বাড়িতে রাতে বাবুল মাস্টার ও ছেলে রাতুলের মধ্যে টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে ছেলে রাতুল ঘরে থাকা রড দিয়ে বাবাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে ছেলে নিজেই জরুরি সেবা ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে ঘটনাটি জানায়। পরে পুলিশ ছেলেকে আটক করে এবং বাবাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে মারা যান বাবুল মাস্টার।

গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য খোরশীদ আলম (রফিক প্রধান) জানান, রাতুল প্রায়ই টাকার জন্য বাবার সঙ্গে ঝগড়া করতো। বাবুল মাস্টার প্রতি মাসে রাতুলের চাহিদা মোতাবেক টাকা দিতেন। অতিরিক্ত টাকা দিতে অপারগতা প্রকাশ করলেই তাদের মধ্যে ঝগড়া হতো।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরের শ্রীপুরে স্কুলশিক্ষক বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

আপডেট সময় : ০৬:৩০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯