পিরোজপুরের মঠবাড়িয়ায় জাহিদুল খান (২১) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। আজকের ক্রাইম নিউজ ডট কম
- আপডেট সময় : ০১:৪৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯ ২৮৩ বার পড়া হয়েছে

জেলা প্রতিবেদক:পিরোজপুরের মঠবাড়িয়ায় জাহিদুল হোসেন নাসিরুল খান (২১) নামে এক ছাত্রলীগ নেতাকে মঙ্গলবার রাতে এলোপাথারী কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে তাকে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রাতেই বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। জাহিদুল হোসেন নাসিরুল বড়শৌলা গ্রামের মোশাররফ হোসেন খানের ছেলে ও মিরুখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রত্যাশী সদস্য।
জানাযায়, মঙ্গলবার রাতে নাসিরুল উপজেলার বড়শৌলা গ্রামের মুসল্লীবাড়ি নামক স্থান থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় টেকনিক্যাল কলেজের সামনের সড়কে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে মাথা, হাত ও পায়ে এলোপাতাড়ি কুপিয়ে আশংকা জনক অবস্থায় রাস্তার ওপর ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান জানান, এ ঘটনার কারন খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।


























