সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

আলোচিত রিফাত ফরাজী জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজকের ক্রাইম নিউজ ডট কম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯ ২৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি:আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি রাকিবুল হাসান রিফাত ফরাজির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৬ অক্টোবর) সকালে বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইয়াসিন আরাফাত এ আদেশ দেন। একই সঙ্গে এ মামলার চার আসামির জামিন আবেদন শিশু আদালতে পাঠানোর পাশাপাশি পলাতক এক আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়েছে।

মামলার বাদীপক্ষের আইনজীবী মো. মজিবুল হক কিসলু বলেন, রিফাত হত্যা মামলার ধার্য তারিখে বরগুনা জেলা কারাগারে থাকা আট আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এ মামলায় জামিনে থাকা রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিও আদালতে হাজির হন।

তিনি আরও বলেন, ধার্য তারিখে আদালতে এ মামলার প্রধান আসামি রাকিবুল হাসান রিফাত ফরাজির জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন। এছাড়াও এ মামলার অপ্রাপ্তবয়স্ক রাশিদুল হাসান রিশান ফরাজি, তানভীর হোসেন, ওয়ালিউল্লাহ ওলি এবং মারুফ মল্লিকের জামিন আবেদন করা হয়। পরে আদালত তাদের জামিন আবেদন শুনানির জন্য শিশু আদালতে পাঠিয়ে দেন। ২৪ আসামির মধ্যে ১৫ আসামিকে গ্রেফতার করে পুলিশ। এরপর আদালত পলাতক আসামিদের মালামাল জব্দের আদেশ দিলে সাতজন পলাতক আসামি আদালতে আত্মসমর্পণ করেন। এ মামলায় অভিযুক্ত মো. নাইম ও মুসা নামে দুই আসামি এখনো পলাতক রয়েছেন।

উল্লেখ্য,২৬ জুন প্রকাশ্য দিবালোকে বরগুনা সরকারি কলেজ রোডে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির সামনে কুপিয়ে জখম করা হয় রিফাত শরীফকে। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বাদী হয়ে মামলা দায়ের করেন। গত ১ সেপ্টেম্বর বহুল আলোচিত এ মামলায় ২৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আলোচিত রিফাত ফরাজী জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজকের ক্রাইম নিউজ ডট কম

আপডেট সময় : ০৭:৪৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯