১২ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল বাংলাদেশ একটি চিহ্নিত কুচক্রী মহল মিথ্যা অপপ্রচারে মেতে উঠেছে সার্ভেয়ার আবু হানিফকে নিয়ে সৌদি আরবের উপহারের খেজুর নিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি, বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের ব্যাখ্যা। বাবুগঞ্জ–মুলাদীতে ইউপি ও উপজেলা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী আহ্বান এবি পার্টির ইরানে হামলা করার মতো ‘আর কিছুই নেই’, যুদ্ধ শেষ শিগগিরই বাবুগঞ্জে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান, প্রস্তুত ইট ধ্বংস, জরিমানা বাবুগঞ্জে ৩২৬ পিস ইয়াবাসহ বিএনপি ওয়ার্ড সভাপতি গ্রেফতার, উদ্ধার নগদ ৬ লাখ ৫৯ হাজার টাকা বরিশাল আদালতে ভাঙচুর/ বিএনপিপন্থী ৯ আইনজীবীকে হাইকোর্টের ক্ষমা বাবুগঞ্জ উপজেলা টিচার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বিএম কলেজে দুদক কর্মকর্তারা হানা দিয়েছে। আজকের ক্রাইম নিউজ ডট কম

বরিশাল সরকারি বিএম কলেজে দুদক কর্মকর্তারা হানা দিয়েছে। আজকের ক্রাইম নিউজ ডট কম

নিজস্ব প্রতিবেদন:বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে দুদক এর কর্মকর্তারা হানা দিয়েছেন। মঙ্গলবার দুপুরে তারা একটি অভিযোগের ভিত্তিতে কলেজের প্রশাসনিক শাখায় গিয়েছিলেন বলে জানিয়েছেন অধ্যক্ষ অধ্যাপক শফিকুর রহমান শিকদার।

তিনি জানান, ভর্তির সময় সেমিনার ফি রাখা হয়ে থাকে। বিগত সময়গুলোতে প্রতিবছরের সেমিনার ফি প্রতিবছর রাখার কারণে ফরম ফিলআপের সময় গিয়ে শিক্ষার্থীদের কষ্ট হয়। তাই এবার শুরুতেই চার বছরের সেমিনার ফি একত্রে শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া হচ্ছে। যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে। তবে কেউ বাড়তি টাকা রাখার বিষয়ে দুদকে অভিযোগ দিয়েছেন। যে অভিযোগের প্রেক্ষিতে তারা বিষয়ে খতিয়ে দেখতে কলেজে আসেন। আমরা তাদের একত্রে সেমিনার ফি রাখার বিষয়টি সম্পর্কে যাবতীয় তথ্য উপস্থাপন করেছি।

বিএম কলেজের অধ্যক্ষ বলেন, সরকারি এই কলেজে কারো কাছ থেকে বিধি বহির্ভূতভাবে বাড়তি টাকা রাখার কোনো সুযোগ নেই। অপরদিকে সাধারণ শিক্ষার্থীরা জানান, বিগত সময়ে অনুষদ অনুযায়ী সেশন ফি প্রতিবছরেরটা প্রতিবছর রাখা হলেও এবারই প্রথম একবারে ৪ বছরেরটা রাখা হচ্ছে। এতে অনুষদ অনুযায়ী কারো ২ হাজার বা কারো আরো বেশি টাকা একত্রে দিতে হবে।

দুদক বরিশাল আঞ্চলিক কার্যালয়ের উপ পরিচালক দেবব্রত মন্ডল জানান, আমাদের একটি টিম বিএম কলেজে গিয়েছে। তবে বিস্তারিত কিছু জানাতে অপরাগতা প্রকাশ করেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019