সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:০০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আমরা সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষকে কষ্ট ও দুর্ভোগে ফেলে তাদের আস্থা অর্জন করা সম্ভব নয়। অতীতেও এমন চেষ্টা সফল হয়নি, ভবিষ্যতেও হবে না। দেশের শান্তিপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ হয়ে অন্যায় ও অপকর্মের বিরুদ্ধে কীভাবে প্রতিরোধ গড়ে তুলতে হয়, তা জানে।

জাহিদ হোসেন বলেন, অন্যায় করে আবার গণমাধ্যমে বাহবা নেওয়ার মানসিকতা একটি নিষিদ্ধ দলের রয়েছে। সাম্প্রতিক কয়েক দিনের কর্মকাণ্ডে দলটির মানসিকতা ও চারিত্রিক বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন হয়নি বলে মনে হচ্ছে।

সরকারের সহনশীলতাকে দুর্বলতা মনে না করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘সরকার দুর্বল নয়। কারণ, এই সরকার জনগণের সরকার। রাতের ভোট কিংবা বিনা ভোটের সরকার নয়, জনগণের ভোটে নির্বাচিত সরকার। জনগণ এই সরকারের সঙ্গে আছে। জনগণকে সঙ্গে নিয়েই বর্তমান অস্বস্তিকর পরিস্থিতি মোকাবিলা করার সক্ষমতা সরকারের রয়েছে।’

তিনি আরও বলেন, অন্যায়, অবিচার ও দেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সব রাজনৈতিক দলের নেতাদের ঐক্যবদ্ধ হতে হবে। যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত, তাদের প্রতিহত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল তিনটার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড ও বিভিন্ন কর্মসূচি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন মন্ত্রী।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার কে এম ইনাম আহমেদ, বিরামপুর-নবাবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন এবং উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

মাহতাব উদ্দিন আল মাহমুদ

ঘোড়াঘাট দিনাজপুর

তারিখ-২১/১১/২০২৬

এর আগে, উপজেলার ২ হাজার ৫০০ কৃষকের মধ্যে সরিষার বীজ এবং ডিএপি ও এমওপি সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

মতবিনিময় সভায় সমাজকল্যাণমন্ত্রী বলেন, এ দেশের মানুষের ওপর বিভিন্ন সময়ে নানা কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে। ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখে সবকিছু দলীয়করণ করা হয়েছিল। বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কাচের ঘরের মতো সেই ব্যবস্থা ভেঙে পড়েছে। পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন

আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন

আপডেট সময় : ০৭:০০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬