সংবাদ শিরোনাম ::
বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচ সড়কের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ নানকের বাসভবনে আগুন ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন নিরাপত্তার কারণে গোপালগঞ্জ-খুলনা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, দুর্ভোগে ঢাকাগামী যাত্রীরা

নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচ সড়কের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ১২:২৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির নলছিটি উপজেলায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা পাঁচটি গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজ শুরু হয়েছে। প্রায় ১০ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে সড়কগুলোর উন্নয়নকাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো আনুষ্ঠানিকভাবে সড়কগুলোর নির্মাণকাজ উদ্বোধন করেন। এ সময় তিনি পাঁচটি সড়কের উদ্বোধনী ফলক উন্মোচন করেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এলজিইডি সূত্রে জানা গেছে, নলছিটি উপজেলায় প্রায় ৩৫২ কিলোমিটার কাঁচা সড়ক রয়েছে। এসব সড়কের মধ্যে জনগুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক পাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর সহযোগিতায় পাঁচটি সড়কের উন্নয়নে ১০ কোটি ৮১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ছয় কিলোমিটার সড়ক পিচঢালাই করা হবে। সড়কগুলো হলো—ভোজপুর থেকে বাইতারা খেয়াঘাট সড়ক, ইছাপাশা বালিকা বিদ্যালয় থেকে কামদেবপুর মাদরাসা সড়ক, সাধুরহাট থেকে গুচ্ছগ্রাম হয়ে কামদেবপুর সড়ক, বিশ্বাববাড়ি থেকে ফকিরবাড়ি সড়ক এবং ফকিরবাড়ি থেকে ডাক্তারবাড়ি পর্যন্ত সড়ক।
দীর্ঘদিন ধরে এসব সড়ক চলাচলের অনুপযোগী থাকায় স্থানীয় বাসিন্দাদের নানা দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সড়কগুলোর নির্মাণকাজ শেষ হলে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নতির পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবা গ্রহণ, কৃষিপণ্য পরিবহন এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে বলে আশা করছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের প্রত্যাশিত সড়ক উন্নয়নকাজ শুরু হওয়ায় তারা আনন্দিত। তবে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন এবং কাজের গুণগত মান বজায় রাখার দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচ সড়কের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো

নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচ সড়কের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো

আপডেট সময় : ১২:২৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬