সংবাদ শিরোনাম ::
আদালত চত্বরে ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু বাবুগঞ্জে গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় কলেজ শিক্ষক আটক, সাময়িক বরখাস্ত প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি আমার কী অপরাধ?”—পদ স্থগিতাদেশে ঝালকাঠি শহরজুড়ে নেতাকর্মীদের ক্ষোভ ও অসন্তোষ ঝালকাঠির রাজাপুর ও নলছিটিতে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩ সাংবাদিকদের সঙ্গে যেকোনো ধরনের অন্যায় -অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান সাংবাদিককে চোখ উপড়ে হত্যার হুমকির অভিযোগ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে.. মসজিদের কাজেও পার্সেন্টেজ দিতেহয় অফিস সহকারীকে ঘোড়াঘাটে ফুটবল খেলার মাঠ রক্ষার দাবীতে মানববন্ধন মাহতাব উদ্দিন আল মাহমুদ ঘোড়াঘাট একাধিক মাদক মামলার আসামি সুজনের মুক্তির দাবিতে হট্টগোল করে পুলিশের কাজে বাধা,গ্রেপ্তার ৩৪

ঝালকাঠির রাজাপুর ও নলছিটিতে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ১২:৩৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির রাজাপুর ও নলছিটি উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে রাজাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে অপর ২ মাদক কারবারির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঝালকাঠির সহযোগিতায় অভিযান চালানো হয়। অভিযানে ১০৫ পিস ইয়াবা ও সেবনের সরঞ্জামসহ রাজিব হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। তিনি নৈকাঠি গ্রামের মৃত রবীন্দ্রনাথ হাওলাদারের ছেলে।
পরে রাজাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম রেজা সজীব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাজিবকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অন্যদিকে, একই অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মো. তাছবির শরীফকে (২৫) গ্রেপ্তার করা হয়। তিনি সাতুরিয়া এলাকার মান্নান শরীফের ছেলে। তার বিরুদ্ধে রাজাপুর থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজীব জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ঝালকাঠির নলছিটিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মো. রাকিব হাসান সরদারকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। ৫ অক্টোবর রাতে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্টস্থ অটোরিকশা স্ট্যান্ডসংলগ্ন পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃত রাকিব হাসান সরদার দিনাজপুর জেলার পার্বতীপুর থানার ঘনশ্যামপুর গ্রামের মৃত বাবলু সরদারের ছেলে।
পুলিশ জানায়, নলছিটি থানার একটি চৌকস দল ডিউটি করার সময় সংবাদ পায় যে, দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে পালানোর চেষ্টাকালে রাকিবকে আটক করে। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা।
এ ঘটনায় নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেছেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অভিযান নিয়মিত চলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠির রাজাপুর ও নলছিটিতে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩

ঝালকাঠির রাজাপুর ও নলছিটিতে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় : ১২:৩৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬