সংবাদ শিরোনাম ::
বরিশালে বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়নের ব্যতিক্রমী হা-ডু-ডু আয়োজন সুপারি পাড়া নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন বরিশালে সাবেক শিক্ষক নেতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার ভারতে যাওয়ার সময় দর্শনা ইমিগ্রেশনে একাধিক মামলার পাবনার আসামি গ্রেপ্তার মাদরাসা ছাত্রীকে ধর্ষণের, অভিযোগে শিক্ষকের মৃত্যু দণ্ড বরিশালে ইজিবাইকে মিলল শক্তিশালী বোমা, চালক গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে শপথ গ্রহণের ভিডিও ভাইরাল চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক ট্রাক- মটরসাইকেল সংঘর্ষে নিহত,বান্ধবী আহত জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ যুবকের মৃত্যু

বানারীপাড়ায় চিরঘুমে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ব্যবসায়ী সহিদুল ইসলাম

রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:
  • আপডেট সময় : ১২:১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের বানারীপাড়ায় বন্দর বাজারের ব্যবসায়ী মোঃ সহিদুল ইসলাম সহিদ (৪৯) হৃদরোগে আক্রান্ত হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সোমবার (৩১ আগস্ট) দিবগত রাত ১টায় ইন্তেকাল করেন ( ইন্না…রাজিউন)। তিনি বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল আজিজের বড় ছেলে ও সাংবাদিক শফিক শাহিনের বড় ভাই। মৃত্যুকালে তিনি বৃদ্ধ মা,স্ত্রী,চার বছরের ছেলে ও তিন ভাইসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম সহিদুল ইসলাম সহিদ উপজেলা ছাত্রলীগ,যুবলীগ ও আওয়ামী লীগের সাবেক সদস্য। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাদ জোহর বানারীপাড়া কেন্দ্রীয় ঈদগাঁহ ও মাহমুদিয়া মাদরাসা মাঠে জানাজা শেষে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তার মরদেহ চির নিন্দ্রায় শায়িত করা হয়। জানাজায় বানারীপাড়া পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা,জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহবায়ক মোঃ খলিলুর রহমান চোকদার,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আইনুল হক,জামায়াত নেতা গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টার,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জিয়াউল হক মিন্টু,সাংগঠনিক সম্পাদক মামুন-উর রশিদ স্বপন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আঃ সালাম,সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান জুয়েল,সাংগঠনিক সম্পাদক ও বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল আলম রিপন সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এদিকে সহিদুল ইসলাম সহিদের মৃত্যুতে বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।##

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় চিরঘুমে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ব্যবসায়ী সহিদুল ইসলাম

বানারীপাড়ায় চিরঘুমে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ব্যবসায়ী সহিদুল ইসলাম

আপডেট সময় : ১২:১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬