সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০৯:৪৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি সদর উপজেলার প্রখ্যাত পর্যটনকেন্দ্র ৫নং কীর্ত্তিপাশা ইউনিয়নের ভিমরুলী পেয়ারা বাগান ও বিশ্বখ্যাত ভাসমান পেয়ারা বাজারে ডিজে সিস্টেম, লাউড স্পীকার এবং হাই-ভলিউমের সাউন্ড সিস্টেম ব্যবহার বন্ধ রাখার নির্দেশনা কার্যকর করতে আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন।
বুধবার ২৯ জুলাই সকালে ঝালকাঠি সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) সেগুফতা মেহনাজ স্বয়ং এই পরিদর্শনে অংশ নেন। সম্প্রতি কিছু পর্যটক কর্তৃক অতিরিক্ত শব্দে গান বাজানো ও লাউড স্পীকার ব্যবহারের ফলে স্থানীয় পরিবেশ, জীববৈচিত্র্য এবং সাধারণ পর্যটকদের স্বাচ্ছন্দ্য বিঘ্নিত হওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়।
পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, ঝালকাঠির সহকারী পরিচালক এবং ৫নং কীর্ত্তিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

এ সময় প্রশাসন ও সংশ্লিষ্ট কতৃপক্ষ ভিমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা এবং এর শান্ত পরিবেশ বজায় রাখতে নৌকা ও ট্রলারে উচ্চস্বরে সাউন্ড সিস্টেম বা ডিজে বাজানো থেকে বিরত থাকার জন্য পর্যটক ও ট্রলার চালকদের প্রতি কঠোর নির্দেশ প্রদান করেন। নির্দেশ অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।
স্থানীয় এলাকাবাসী ও সচেতন পর্যটকরা প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এই পদক্ষেপের ফলে ভিমরুলীর ঐতিহ্যবাহী পেয়ারা বাজারের শান্ত ও মনোরম পরিবেশ অক্ষুণ্ণ থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

আপডেট সময় : ০৯:৪৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬