সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০১:৪৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ১৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​ঝালকাঠি জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর উদ্যোগে এক আন্তরিক চা-আড্ডা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
​আজ শুক্রবার (২৪ জুলাই) বিকেলে শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় আয়োজিত এ মিলনমেলায় জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠানটির আয়োজন করে ‘ফ্রি নিউজ গ্রুপ’ পরিচালনা পরিষদ।
​অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ স ম মাহমুদুর রহমান পারভেজ। এছাড়া ফ্রি নিউজ গ্রুপের আহ্বায়ক শফিউল আজম টুটুল ও সদস্য সচিব জহিরুল ইসলাম জলিলসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
​বক্তারা বলেন, তথ্য আদান-প্রদান, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে পারস্পরিক সহযোগিতা এবং জেলার উন্নয়ন সম্ভাবনা, সামাজিক অসংগতি, দুর্নীতি, সমস্যা ও সাফল্যের চিত্র তুলে ধরতে ‘ফ্রি নিউজ গ্রুপ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে কর্মরত সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত বন্ধন আরও সুদৃঢ় হবে।
​তারা আরও বলেন, দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে ঝালকাঠিকে ইতিবাচকভাবে দেশব্যাপী তুলে ধরাই এই প্ল্যাটফর্মের অন্যতম প্রধান লক্ষ্য।
​উল্লেখ্য, বর্তমানে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এ ঝালকাঠি জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৪১ জন সাংবাদিক সদস্য হিসেবে যুক্ত রয়েছেন। আয়োজকদের মতে, এটি কেবল একটি সংবাদ বিনিময়ের প্ল্যাটফর্ম নয়, বরং সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাগত সহযোগিতা ও পারস্পরিক আস্থার একটি শক্তিশালী উদ্যোগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৪৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬