সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার।

নিজস্ব প্রতিবেদক | বাবুগঞ্জ (বরিশাল):
  • আপডেট সময় : ০৫:০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ১৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ২নং কেদারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী পারভেজ মৃধা আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন গঠনের অঙ্গীকার ব্যক্ত করেছেন।

তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও আস্থার প্রতিফলন ঘটিয়ে একটি জবাবদিহিমূলক ও সেবামুখী ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠাই হবে তাঁর প্রধান লক্ষ্য।

তারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধারাবাহিক নির্বাচনী প্রচারণায় পারভেজ মৃধা বলেন, নির্বাচিত হলে সুশাসন প্রতিষ্ঠা, মাদক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতের উন্নয়ন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং যুবসমাজের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।

তিনি আরও জানান, অসহায়, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করার পাশাপাশি সকল ধর্ম-বর্ণের মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে তিনি অঙ্গীকারবদ্ধ। জনপ্রতিনিধি হিসেবে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবার অংশগ্রহণে একটি উন্নত ও সমৃদ্ধ কেদারপুর ইউনিয়ন গড়ে তুলতে চান তিনি।

পারভেজ মৃধা বলেন, আমি বিশ্বাস করি, জনগণের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় কেদারপুর ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়নে রূপান্তর করা সম্ভব। এজন্য আমি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার।

আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার।

আপডেট সময় : ০৫:০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬