ঝালকাঠির পোনাবালিয়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
ঝালকাঠির পোনাবালিয়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৪:৫২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১৫৬ বার পড়া হয়েছে

:সাম্প্রতিক অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে পোনাবালিয়া ইউনিয়নের ৩টি স্থানে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত প্রায় ১০০টি পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ঝালকাঠি সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সেগুফতা মেহনাজ।অনুষ্ঠান চলাকালে জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বদা বদ্ধপরিকর।
উল্লেখ্য, দুর্যোগ ও সংকটকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।




















