বাবুগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক
বাবুগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক
- আপডেট সময় : ০৬:০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুুর ইউনিয়নের মানিককাঠি এলাকা থেকে আব্দুর রাজ্জাক ওরফে মুন্না (৩৪) নামের এক মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করা হয়েছে।
আটককৃত আব্দুর রাজ্জাক ওরফে মুন্না মানিককাঠি গ্রামের মৃত ফারুক হোসেনের ছেলে।
রবিবার (১৯ জুলাই) রাত আনুমানিক ১১ টা ৪৫ মিনিটের দিকে উপজেলার মানিককাঠি এলাকায় মেম্বার বাড়ির সমানের রাস্তা থেকে এয়ারপোর্ট থানার এস আই (নিঃ) আব্দুল্লাহ মোঃ আল মোমেনের নেতৃত্বে অভিযান-৪১ ডিউটি করা কালীন সময়ে মুন্নাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে অবৈধ ২০ পিস মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) উদ্ধার করা হয়।
পরে আটককৃত আসামি আব্দুর রাজ্জাক মুন্নাকে এয়ারপোর্ট থানায় নেয়া হয় এবং আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ সাখাওয়াত হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে।






















