সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

ব্যক্তিগত অর্থায়নে রহমতপুরজুড়ে রাজন শিকদারের ধারাবাহিক উদ্যোগ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:১৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ১৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রহমতপুর ইউনিয়নে ব্যক্তিগত অর্থায়নে একের পর এক জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করে আলোচনায় রয়েছেন রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. রাজন শিকদার। অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে জনদুর্ভোগ লাঘবে বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিকভাবে সড়ক সংস্কার, বাঁধ নির্মাণ, বালু ভরাট এবং যাত্রীছাউনি নির্মাণের মতো কাজ করে যাচ্ছেন তিনি।

এই ধারাবাহিকতার অংশ হিসেবে রোববার (১৯ জুলাই) সকালে রাজগুরু গ্রামের নলি বাড়ির সামনের দীর্ঘদিনের জরাজীর্ণ সড়কের ইট সোলিং ও সংস্কারকাজের উদ্বোধন করেন রাজন শিকদার। স্থানীয়দের মতে, কাজটি শেষ হলে এলাকার মানুষের চলাচলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে।

এর আগে তিনি লোহালিয়া এলাকার নদীতীর সংরক্ষণে বেড়িবাঁধ নির্মাণ, কুমোরিয়ার পিঠ এলাকার নিচু সড়ক উঁচুকরণ এবং রাজগুরু নতুন চর খেয়াঘাটে যাত্রীছাউনি নির্মাণসহ একাধিক উন্নয়নমূলক কাজ নিজ অর্থায়নে সম্পন্ন করেছেন।

রাজন শিকদার বলেন, রাজনীতি আমার কাছে মানুষের সেবা করার একটি মাধ্যম। তাই নির্বাচনের অপেক্ষায় না থেকে সামর্থ্য অনুযায়ী মানুষের প্রয়োজনীয় কাজ করে যাচ্ছি।

তিনি আরও জানান, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে স্থানীয় জনগণের মতামত ও সমর্থনের ওপর। নির্বাচনের ফল যাই হোক, মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাজন শিকদার, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোফাজ্জল খান, বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. আজিজুল হক, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মো. কাইয়ুম খান, রহমতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ফেরদৌস খান, কেদারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নূরুল হক, রহমতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. শাহেব আলী, রহমতপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রুমান খান, ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. নজরুল খান, ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. খোরশেদ এবং যুবদল নেতা মো. আল আমীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ব্যক্তিগত অর্থায়নে রহমতপুরজুড়ে রাজন শিকদারের ধারাবাহিক উদ্যোগ

ব্যক্তিগত অর্থায়নে রহমতপুরজুড়ে রাজন শিকদারের ধারাবাহিক উদ্যোগ

আপডেট সময় : ০৬:১৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬