সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে ৬০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী আটক
ঘোড়াঘাটে ৬০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী আটক
মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
- আপডেট সময় : ০৮:০৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ী আটক সহ তার বাড়ি থেকে ৬০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)। আটক ইকবাল হোসেন( ৪৩) উপজেলার সিংড়া ইউনিয়নের দক্ষিণ দেবীপুর গ্রামের ইমান আলীর ছেলে। তিনি মাদক কারবারির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। বুধবার (১৫ জুলাই) সকালে র্যাব-১৩ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র্যাব-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নুরপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় ইকবাল হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে ৬০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
























