বিএমপি’র উপ-পুলিশ কমিশনার হান্নানের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার
- আপডেট সময় : ০৬:২৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে সদ্য যোগদান করেন নরসিংদী জেলার সাবেক স্বনামধন্য পুলিশ সুপার বাংলাদেশ পুলিশের সৎ, যোগ্য, নির্ভীক, মেধাবী, কর্মদক্ষ, চৌকস পুলিশ অফিসার আব্দুল হান্নান।
পুলিশ সুপার আব্দুল হান্নান বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে যোগদান করার পর থেকেই কতিপয় ষড়যন্ত্রকারী ও কুচক্রীমহল অপপ্রচারে মেতে উঠেছে। যাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও মনগড়া।কুচক্রী মহলের অপপ্রচারকারীদের অপপ্রচারের নেই কোন সত্যতা নেই কোন তথ্য প্রমাণ তাই বাংলাদেশ পুলিশ সার্ভিস সদস্যদের হয়রানি করার দায় অতি দ্রুতই বাংলাদেশ পুলিশ সংগঠন এই অপপ্রচারকারী কুচক্রী মহলদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য যা যা করা দরকার তা করবেন বলে প্রতিবেদকে জানান।
একজন সৎ, মেধাবী, আইকনিক পুলিশ অফিসার আব্দুল হান্নান তার পুলিশ চাকুরি জীবনের শুরু থেকেই সততা ও কর্মদক্ষতার পরিচয় দিয়েই অদ্য পর্যন্ত সুনামের সাথে দেশের জনগণকে সেবা দিয়ে আসছে।
পুলিশ সুপার হিসেবে আব্দুল হান্নান একজন সফল দক্ষ জনপ্রিয় জেলা পুলিশ সুপার হিসেবে পরিচিতি পেয়েছিলেন নরসিংদী জেলায় কর্মরত থাকা অবস্থায়। নরসিংদী জেলার পুলিশ সুপার থাকাকালীন তিনি নরসিংদী জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সহ জেলা পুলিশ যাতে সাধারণ মানুষের দৌড় গৌড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে পারে সে ব্যাপারে সার্বক্ষণিক কাজ করেছেন। তাই নরসিংদী জেলার সর্বস্তরের জনগণের থেকে পেয়েছেন রক্তিম ভালোবাসা এসব তথ্য জানা যায়, কয়েকজন নরসিংদীর স্থায়ী বাসিন্দাদের সাথে কথা বলে।
বাংলাদেশ পুলিশের আইকনিক পুলিশ অফিসার হান্নান মাসুদকে ঘিরে কতিপয় কুচক্রী মহল বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে অপপ্রচার চালাচ্ছে তাতে সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানান তিনি এবং ওই সকল অপপ্রচারের কোন তথ্য প্রমাণ তারা অপপ্রচারের মধ্যে লিখতে পারে নাই।
এসব অপপ্রচার দ্বারা প্রশাসনের কর্মকর্তা, কর্ম চারীবৃন্দরা বিভ্রান্ত হন এবং সাধারণ মানুষ হন সেবা বঞ্চিত তাই এসব অপপ্রচার কারীদের অপপ্রচারের চরম নিন্দা ও প্রতিবাদ জানান নেটিজেনরা সহ সচেতন মহল।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ পুলিশ কমিশনার পুলিশ সুপার আব্দুল হান্নান বরিশাল মেট্রোপলিটন এলাকার জনগণকে সঠিকভাবে পুলিশের সেবা দিবেন এবং তার দক্ষতা ও সততার সাথে কাজ করবেন এমন ধারণা বরিশাল মেট্রোপলিটন এলাকার সচেতন মহলের।
পুলিশ সুপার আব্দুল হান্নানের বিরুদ্ধে যেসব মিথ্যা অপপ্রচার চালানো হয় সোশ্যাল মিডিয়ায় তাতে দেখা যায় নেটিজেনরা অপপ্রচারকারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। একজনে লিখেছেন আপনারা যে একজন সৎ, মানবিক পুলিশ অফিসারের বিরুদ্ধে অপপ্রচার চালান আপনাদের কি প্রমাণ আছে। তার মন্তব্যে অপপ্রচারকারী কোন সৎ উত্তর দিতে পারে নাই বলে দেখা যায়।
সর্বোপরি দীর্ঘ অনুসন্ধানে বেরিয়ে আসছে ব্যক্তিগত আক্রোশে এবং কোন সময় হয়তোবা তার থেকে অবৈধ কোন সুবিধা না পেয়ে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে পুলিশ সুপার আব্দুল হান্নানের বিরুদ্ধে। যাহা ইতিমধ্যেই পাঠকসহ সকলেই ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।





















