সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

​ঝালকাঠিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ: শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০১:৩১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ১৮৭ বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; sv:16.1.6.1.W20; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 47;

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

:দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করেই এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ এবং এ বিষয়ে শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে প্রায় এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

​মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড়ে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা সড়কে অবস্থান নিলে শহরের চারটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়লেও, শিক্ষার্থীরা মানবিকতার পরিচয় দিয়ে রোগী বহনকারী যানবাহন ও জরুরি সেবার গাড়ি চলাচলের সুযোগ করে দেন।

​বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেন। তাদের কণ্ঠে শোনা যায়, “এক দফা, এক দাবি: শিক্ষামন্ত্রীর পদত্যাগ”-সহ নানা প্রতিবাদী স্লোগান।
​আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত পর্যবেক্ষণ করার লক্ষ্যে তারা আপাতত ২৪ ঘণ্টার জন্য কর্মসূচি স্থগিত করেছেন। তবে এই সময়ের মধ্যে কোনো ইতিবাচক সিদ্ধান্ত না এলে, বুধবার পরীক্ষা শেষ হওয়ার পর দুপুর থেকে আবারও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

​সংবাদ পেয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং পরিস্থিতি শান্ত করে তাদের সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
​ওসি মো. মাহমুদ হাসান জানান, “শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে তাদের শান্ত করা হয়েছে এবং সড়ক থেকে সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

​ঝালকাঠিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ: শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল

আপডেট সময় : ০১:৩১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬