সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

ঝালকাঠি পৌরসভায় নবাগত প্রশাসকের যোগদান: সেবার মান বৃদ্ধির অঙ্গীকার

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০৫:৪৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ১৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি পৌরসভায় নতুন প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন জনাব জুলিয়া সুকায়না। ১৩ জুলাই তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
যোগদানের পরপরই নবাগত প্রশাসক পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি পৌরসভার চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং নাগরিক সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
দায়িত্ব গ্রহণের অংশ হিসেবে জনাব জুলিয়া সুকায়না পৌরসভার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। এসময় তিনি দাপ্তরিক কার্যক্রমের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং সেবার গুণগত মান, স্বচ্ছতা, জবাবদিহিতা ও কর্মদক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
নবাগত প্রশাসকের এই যোগদান ঝালকাঠি পৌরসভার উন্নয়ন ও আধুনিকায়নের ক্ষেত্রে নতুন কর্মউদ্দীপনার সূচনা করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাগরিকদের জন্য আরও উন্নত ও কার্যকর সেবা নিশ্চিত করতে তিনি দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠি পৌরসভায় নবাগত প্রশাসকের যোগদান: সেবার মান বৃদ্ধির অঙ্গীকার

আপডেট সময় : ০৫:৪৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬