সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ শয্যার ভবনে চলছে ৫০ শয্যার হাসপাতাল, চিকিৎসক সংকট থাকলেও থেমে নেই সেবা, মানোন্নয়নে তৎপর চিকিৎসকরা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাগেরহাটে র‌্যালি ও আলোচনা সভা ভারী বৃষ্টি ও উজানের ঢলে ১৮ জেলায় বন্যার আশঙ্কা,আগামী তিন দিনে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, সতর্কতা ১৮ জেলায় ​ঝালকাঠিতে ফুটপাত দখলমুক্ত করতে যৌথ উচ্ছেদ অভিযান চুয়াডাঙ্গায় অফিসরুমে ঢুকে প্রধান শিক্ষককে মারের অভিযোগে মামলা গ্রেফতার১ কেন্দ্রীয় শিক্ষক নেতার নিন্দা কালকিনিতে শিক্ষক হত্যা চেষ্টার প্রতিবাদে ও হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন মাদারীপুরে মিথ্যা মামলার অভিযোগ: তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে অভিযোগ ঝালকাঠিতে অনুষ্ঠিত হবে ‘জেলা পরিষদ প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ বৈরী আবহাওয়ার কারনে বঙ্গোপসাগরে পৃথকভাবে ৩ টি মাছধরার ট্রলার ডুবি ১৩ জেলে নিখোঁজ গভীর লঘুচাপের প্রভাবে সুন্দরবন-উপকূলে টানা বৃষ্টি জনজীবন বিপর্যস্ত, মোংলা বন্দরে ব্যাহত পণ্য খালাস

কালকিনিতে শিক্ষক হত্যা চেষ্টার প্রতিবাদে ও হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

মোঃ রাজু আহ‌ম্মেদ মাদারীপুর জেলা প্রতি‌নি‌ধিঃ
  • আপডেট সময় : ০৫:২৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুরের কালকিনি উপজেলার ১৫৮ নং চর আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম হোসেন রাজনকে পিটিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে ও হামলায় জরিতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলার সর্বস্থরের শিক্ষকদের ব্যানারে পরিষদ চত্বরে এ মানববন্ধন করা হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শাহআলম, সাধারন সম্পাদক আবদুল কুদ্দুস শিকদার, সহসভাপতি মোঃ গোলাম কিবরিয়া, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সহ- সাংগঠনিক সম্পাদক সনজিৎ বাড়ৈ, শিক্ষক জসিমউদদীন, দপ্তর সম্পাদক ইউসুফ আলী, আইসিটি সম্পাদক বেলায়েত হোসেন ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সবুজ হোসেন প্রমুখ। এসময় বক্তারা কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, শিক্ষক রাজনের হামলার ঘটনায় হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার না করা হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে। সবশেষে হামলাকারীদের অবিলম্বে বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিনের বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষক সমাজ। উল্লেখ্য, সম্প্রতি শিক্ষক রাজন শিকদার স্কুল ছুটি শেষে বিকাল ৫টার দিকে বাড়িতে দিকে রওনা দেন। পথিমধ্যে পুর্বে থেকে ওৎ পেতে থাকা আলীনগর সস্তাল এলাকার চিহ্নিত বালু ব্যবসায়ী মিলন মোল্লার নেতৃত্বে পূর্ব শত্রুতার জেরে মিলন মোল্লার কয়েকজন সহযোগীরা মিলে শিক্ষক রাজন শিকদারকে একা পেয়ে রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্নস্থান জখম করে এবং তার দুই পা-একটি হাত ভেঙ্গে দেয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় কালকিনি থানায় মিলন মোল্লা ও লিপি বেগমসহ কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কালকিনিতে শিক্ষক হত্যা চেষ্টার প্রতিবাদে ও হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৫:২৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬