সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

নলছিটিতে পণ্যবাহী ট্রলারডুবি: ব্যবসায়ীদের ১০-১৫ লাখ টাকার ক্ষতির আশঙ্কা

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০৬:৫৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​ঝালকাঠির নলছিটি উপজেলার তেঁতুলবাড়িয়া খালে নোঙর করা অবস্থায় একটি পণ্যবাহী ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় ১০ থেকে ১৫ লাখ টাকার মালামাল নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
​জানা যায়, সোমবার দুপুরে ট্রলারটি ঝালকাঠির বানিয়াপট্টি থেকে বিভিন্ন মুদি ও মনোহারি পণ্য নিয়ে রওনা দেয়। রাতে তেঁতুলবাড়িয়া খালে নোঙর করা অবস্থায় ট্রলারটি আকস্মিকভাবে ডুবে যায়।
​ট্রলারটিতে হদুয়া বাজার, মোল্লারহাট বাজার ও বোত্রা বাজারসহ পাঁচটি বাজারের ব্যবসায়ীদের জন্য আনা মালামাল ছিল। বুধবার সকালে এসব পণ্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছে সরবরাহ করার কথা ছিল। ট্রলারডুবির ফলে চাল, ডাল, আটা, ময়দা, সুজি, ভোজ্যতেল ও লবণসহ বিপুল পরিমাণ নিত্যপ্রয়োজনীয় পণ্য পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে।
​ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বেশিরভাগ মালামাল বিক্রির অনুপযোগী হয়ে পড়েছে। তবে কিছু চাল ও ডাল মাছের ঘেরে ব্যবহারের জন্য কম দামে বিক্রি করার চেষ্টা করছেন তারা। বর্তমানে ট্রলারটি পানির নিচেই রয়েছে এবং স্থানীয়দের সহায়তায় ব্যবসায়ীরা সেটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
​এই ঘটনায় ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছেন। সরকারি সহায়তা এবং ক্ষয়ক্ষতির যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নলছিটিতে পণ্যবাহী ট্রলারডুবি: ব্যবসায়ীদের ১০-১৫ লাখ টাকার ক্ষতির আশঙ্কা

আপডেট সময় : ০৬:৫৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬