সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
- আপডেট সময় : ০১:২৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ উপজেলার পূর্ব কেদারপুর গ্রাম থেকে মো. আলাউদ্দিন খান (৩৭) নামের এক ব্যক্তি কে গাঁজাসহ আটক করেছে বাবুগঞ্জ থানা পুলিশ। আটককৃত মোঃ আফসার উদ্দিনের ছেলে এবং কেদারপুর ইউনিয়নের পূর্ব কেদারপুর গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব কেদারপুর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের জনতার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
বাবুগঞ্জ থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান হাওলাদার বলেন, ‘মাদকের বিরুদ্ধে বাবুগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।











